Kali Puja 2023: আজ থেকেই শুরু কালীপুজো, মণ্ডপে গিয়ে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2023: আজ থেকেই কলকাতা এবং জেলার কালীপুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে। দুর্গাপুজোয় এবার কোনও মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কালীপুজোয় মণ্ডপে গিয়েই উদ্বোধন করবেন।
শোনা যাচ্ছে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষ করেই বিকেলে তিনি কালীপুজোর উদ্বোধনে বেরোবেন। জেলার পুজোগুলির উদ্বোধ অবস্য ভার্চুয়াল করা হবে। দুর্গাপুজোয় এবার পায়ে ব্যাথার কারণে সব উদ্বোধন ভার্চুয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। কোনও মণ্ডপেই তিনি যাননি।

আজ থেকেই কলকাতা সহ জেলার একাধিক কালীপুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে। জেলারগুলি ভার্চুয়াল করলেও কলকাতার একধিক পুজোর মণ্ডপে নিজে গিয়ে উদ্বোধ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজো তাঁর বাড়িকতেও হয়। সেই আয়োজনও রয়েছে সেকারণে আগে থেকেই শহরের এবং জেলার কালীপুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছেন তিনি।
আগামী ১২ তারিখ রবিবার কালীপুজো গোটা রাজ্যে। সেদিন নিজের বাড়ির পুজোতেও ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রথমেই জানবাজারের কালীপুজোর উদ্বোধন করবেন তিনি। প্রতিবারই এই পুজোর উদ্বোধন নিজে গিয়ে করেন তিিন। এই পুজোটি এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার। সেখান থেকে তিিন চলে যাবেন গিরিশ পার্কে। সেখান থেকে শেক্সপিয়ার সরণি থানার উল্টোদিকের কালীপুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ভেনাস ক্লাবে গিয়ে একধিক জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি।












Click it and Unblock the Notifications