Kali Puja 2021: পাহাড় কেটে বানানো বাংলার এই মন্দিরেই বছরভর সন্ধ্যারতি হয় দিনের বেলায়! কেন জানেন?
কালীপুজোতে মেতে উঠেছে গোটা রাজ্য। দক্ষিণেশ্বর-কালীঘাট সহ একাধিক কালীক্ষেত্রে সকাল থেকে চলছে পুজোপাঠ। তবের রাতের বিশেষ পুজো শুরু হবে।
কালীপুজোতে মেতে উঠেছে গোটা রাজ্য। দক্ষিণেশ্বর-কালীঘাট সহ একাধিক কালীক্ষেত্রে সকাল থেকে চলছে পুজোপাঠ। তবে রাতের বিশেষ পুজো শুরু হবে।
তবে তার আগে বাংলার কালীক্ষেত্রগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। কালীক্ষেত্রগুলির মধ্যে বাংলার অন্যতম সিদ্ধপিঠ কল্যানেশ্বরী। সেখানেও সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। দূরদুরান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে এসেছেন ভক্তরা।

প্রতি বছর কালীপুজোতে ঢল নামে এই মন্দিরে
কথায় আছে, মা কখনও কাউকে ফেরায় না। ভক্তি ভরে যা চাইবে তাই নাকি পাওয়া যায় এই মন্দিরে। এমনটাই বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকে প্রতি বছর কালীপুজোতে ঢল নামে এই মন্দিরে। আজও তার পরিবর্তন হয়নি। কথায় আছে, রাজা বল্লাল সেনের আমলে কাপালিক দেবিদাস চট্টোপাধ্যায় সিদ্ধিলাভ করেছিলেন। তারপর থেকে আসানসোল ঝাড়খণ্ডের শেষ সীমানায় মাইথনের কাছেই হয়ে আসছে মা কল্যানেশ্বরীর পুজো।

এই মন্দিরে অদ্ভুত এক রীতি আছে
এই মন্দিরে অদ্ভুত এক রীতি আছে! অন্যান্য মন্দিরে সকালে কিংবা সন্ধ্যায় মায়ের আরতি হয়ে থাকে। কিন্তু এই সিদ্ধপিঠে সারা বছর মায়ের আরতি হয় দুপুর বেলায়। শুধুমাত্র কালীপুজোয় আরতি হয় রাত্রে। মা কল্যানেশ্বরী মন্দিরে এটাই রীতি। বহু অলৌকিক ঘটনা আর গল্পগাথা রয়েছে কল্যাণেশ্বরী মন্দিরকে ঘিরে। এই সব ঘটনা শোনার জন্য ভক্তরা আজও ভিড় করেন মন্দির প্রাঙ্গণে। পাহাড় কেটে মন্দির বানানো হয়েছে।

গুহার মুখে দেবী অধিষ্ঠিত।
কথিত রয়েছে, এখানে গুহার মুখে দেবী অধিষ্ঠিত। মা কল্যাণেশ্বরী মন্দিরে কোনও মূর্তি পুজো হয় না। শ্যামারুপার রত্ন খচিত মূর্তি রয়েছে ওই গুহার নিচে। রাজা বা রাজপাট না থাকলেও, এখনও কাশীপুরের রাজবাড়ি থেকেই পাঠানো হয় নৈবেদ্য। প্রায় ৯ শতকের এই পুজোয় রাজার নামেই প্রথম সংকল্প করা হয়।

কালী তীর্থকে ঘিরে রয়েছে একাধিক গল্প
বাংলায় কালী তীর্থকে ঘিরে রয়েছে একাধিক গল্প। কোথায় ডাকাতের হাতে পুজিত হতেন মা কালি কোথায়া আবার কালী মন্দির প্রতিষ্ঠার পিছণে রয়েছে হাজারো কাহিনী। তবে স্বপ্ন পেয়ে কালী মন্দির প্রতিষ্ঠা পাওয়ার গল্প অনেক পাওয়া যায় খুজলে। তবে শুধু মন্দির প্রতিষ্ঠা নয়, পুজোর রীতিতেও অনেক কিছু আলাদা থাকে। যেমন কালীপুজোর দিনে মা তারাকে এই দিনটায় তারা অঙ্গে কালী রূপে পুজো করা হয়। কালী পুজোর রাতে মা তারাকে সোনার গয়নায় সাজানো হয়। কথিত আছে, বেনারসী, সোনার গয়না শোভিত রাজ রাজেশ্বরী বেশে মা তারা দর্শন দেন। তেমন কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরেও ব্যাপক বড় করে পুজো করা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications