বিজেপিতে যোগ দিলেন আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক! জানালেন দলবদলের প্রধান কারণ
আরও এক তৃণমূল বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এদিন দিল্লিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এদিন যে বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন তিনি হলেন আলিপুরদুয়ারের কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারি।
আরও এক তৃণমূল বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এদিন দিল্লিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এদিন যে বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন তিনি হলেন আলিপুরদুয়ারের কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারি। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন। বিজেপি হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা।

২০০৯ সালে আলিপুরদুয়ারের কালচিনি থেকে উপনির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত নির্দল বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পরে এই বিধায়ক অভিযোগ করেন, তৃণমূলে তিনি কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। চাবাগানে একাধিক সমস্যার মধ্যে জলের সমস্য ভয়াবহ বলে মন্তব্য করেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের চার বিধায়ক বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিল। এরমধ্যে উইলসন চম্প্রামারি প্রথম বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী তিন-চারদিনের মধ্যে তিনচারজন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়, বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস, নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। ভবিষ্যতে আরও অনেক বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন মুকুল রায়।
Delhi: Wilson Champramary, TMC MLA from Alipurduar’s Kalchini constituency, says,"18 Councillors along with me are joining BJP today. Many more will join BJP and are in contact with party high command." pic.twitter.com/XrAP8R73cu
— ANI (@ANI) June 24, 2019












Click it and Unblock the Notifications