কালবৈশাখী দাপট শুরু বাংলায়! পূর্বাভাস মতো ৪০ থেকে ৫০ কিমি বেগে বইছে ঝড়

একাধিক জেলায় ৪০ ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। এমনকি কলকাতাতেও তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। এর সঙ্গেই বইছে প্রবল তাপপ্রবাহ। সমস্ত রেকর্ড ভেঙে প্রবল দাবদাহে পুড়ছে এই বাংলা! এই অবস্থায় কার্যত অষ্ঠাগত প্রাণ। ইতিমধ্যে এগিয়ে নিয়ে আসা হয়ে

একাধিক জেলায় ৪০ ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। এমনকি কলকাতাতেও তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। এর সঙ্গেই বইছে প্রবল তাপপ্রবাহ। সমস্ত রেকর্ড ভেঙে প্রবল দাবদাহে পুড়ছে এই বাংলা! এই অবস্থায় কার্যত অষ্ঠাগত প্রাণ। ইতিমধ্যে এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমের ছুটি।

খুব একটা কাজ ছাড়া দুপুরে রাস্তায় না বের হওয়ার জন্যে বলা হয়েছে। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর। আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আর সেই মতো বিভিন্ন জেলাতে মরশুমের প্রথম কালবৈশাখী আছড়ে পড়েছে বলে জানা যাচ্ছে।

Recommended Video

কালবৈশাখী দাপট শুরু বাংলায়! |Oneindia Bengali
প্রবল কালবৈশাখী শুরু একাধিক জেলায়

প্রবল কালবৈশাখী শুরু একাধিক জেলায়

স্বস্তি দিয়ে প্রবল কালবৈশাখী শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ব্যাপক ঝড় হচ্ছে বাঁকুড়াতে। এমনকি দুবরাজপুরেও ব্যাপক ঝড় হচ্ছে বলে জানা যাচ্ছে। ঝড় না হলেও বীরভূমের বিশাল একটা অংশ জুড়ে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও মুর্শিদাবাদের কান্দিতেও বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। হাওয়া অফিস বলছে, বৃষ্টি শুরু হলেও এই সমস্ত জেলাতে সাময়িক স্বস্তি পাওয়া যাবে। তবে তা দীর্ঘদিন ধরে মিলবে না বলেই খবর।

৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস-

৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস-

ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় আলিপুর হাওয়া অফিসের তরফে। বর্ধমান-বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। মুর্শিদাবাদের জন্যেও এই পূর্বাভাস রয়েছে। আর সেই মতো বীরভূমের একাধিক জায়গা এবং বর্ধমানের বিভিন্ন অংশে এই পূর্বাভাস কিছুক্ষণ আগেই আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া হয়। সেই মতো বেশ কয়েকটি জায়গাতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবে বলেও জানানো হয়। আর সেই মতো ইতিমধ্যে এই সমস্ত জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়।

উত্তরবঙ্গেও বিভিন্ন অংশে পূর্বাভাস

উত্তরবঙ্গেও বিভিন্ন অংশে পূর্বাভাস

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অংশের জন্যে এই আলিপুর হাওয়া অফিসের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া

গত কয়েকদিনের মতো এদিনও কলকাতায় আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিত আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৮৫%। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার থেকে মঙ্গলবার কলকাতার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+