আঁধার করে আসছে আকাশ, ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী
ধেয়ে আসছে কালবৈশাখী। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ উপকূলবর্তী জেলাতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দুর্যোগ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ধেয়ে আসছে কালবৈশাখী
গতকয়েক দিন ধরেই দমকে দমকে বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। কোথাও হালকা থেকে মাঝারি তো কোথাও ভারী বর্ষণ চলছে। তার জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। রীতিমত শীত লাগছে। গায়ে মোটা চাদর দিয়ে ঘুমোতে হচ্ছে। ফ্যান চালাতে হচ্ছে না। আরও বেশ কয়েকদিন এরকমই আবহাওয়া তাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারীকরা।

৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়
কলকাতাতে আর কয়েক ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তার মধ্যে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলতাতাতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে কালবৈশাখী। মরশুমের প্রথম কালবৈশাখী দেখেছেন শহরবাসী। তার জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। আজও ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রায় সব জেলাতেই বইবে। কলকাতাতেও সেটা দেখা যাবে। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল শহরে। মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন গোটা রাজ্যেই এই রকমের বষ্টি আর দমকা হাওয়ার দাপট থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেকারণে মার্চের প্রথমে যে গরমের দাপট দেখা গিয়েছিল সেটা এক লহমায় অনেকটাই কমে গিয়েছে।

দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত
এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিঙের সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে। অসময়ের তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকরা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারেও ঝড়বৃষ্টি হয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও কয়েকদিন ধরে চলছে ঝড়-বৃষ্টি। সিকিমেও চলছে তুষারপাত। একাধিক জায়গায় সেকারণে পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications