করোনা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতেও খুশির খবর, রাজ্যের পঞ্চায়েতকে সেরার শিরোপা মোদী সরকারের
করোনা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতেও খুশির খবর, রাজ্যের পঞ্চায়েতকে সেরার শিরোপা মোদী সরকারের
করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে রাজ্যে কেন্দ্রের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই সংঘাতের আবহেও রাজ্যকে পুরস্কার কেন্দ্রের। কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতকে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের মধ্যে সেরার শিরোপা দেওয়া হয়েছে।

উন্নয়ন ও পরিকল্পনা রূপায়নের নিরিখে পুরস্কার
গ্রামীন এলাকার উন্নয়ন ও পরিকল্পনা রূপায়নের নিরিখে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার দিয়েছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে ইমেলে একথা জানানো হয়েছে। এরপর বিষয়টি জানানো হয় কাকদ্বীপের বিডিও ও প্রতাপাদিত্যনগরের পঞ্চায়েত প্রধানকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাফল্য
প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের দাবি, এই পুরস্কার রাজ্যের সব পঞ্চায়েতের সাফল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

পুরস্কার দিন পরে জানানো হবে
করোনা পরিস্থিতির জেরে সারা দেশে লকডাউন চলছে। তাই এনিয়ে পুরস্কারের দিন পরে জানানো হবে। জানা গিয়েছে এই পুরস্কার ২০১৮-১৯ সালের আর্থিক বর্ষের নিরিখে। সেই সময় কেন্দ্রীয় সরকারের থেকে দেশের প্রতিটি পঞ্চায়েতের কাঠে এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য পরিকল্পনা চাওয়া হয়েছিল। কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর পঞ্চায়েত একগুচ্ছ পরিকল্পনা জমা দেয়। সেই পরিকল্পনায় ছিল, খাল, পুকুর খনন, নিকাশিনালা সংস্কার, গ্রামীন রাস্তা তৈরি, বনসৃজনের মতো প্রকল্প।












Click it and Unblock the Notifications