বদলে গিয়েছেন বিধাননগরের সিপি! দলের প্রভাবশালী নেতাকে চিনতে হেঁয়ালি কাকলির
এদিন ভোট শুরু হতেই বিধাননগরের সিপির বিরুদ্ধে অভিযোগ জানালেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। যদিও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
এদিন ভোট শুরু হতেই বিধাননগরের সিপির বিরুদ্ধে অভিযোগ জানালেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। যদিও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। একইসঙ্গে বিধাননগরের মেয়র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রথমে হেঁয়ালি করে। পরে জানান, তাঁর জন্য ভোটে কাজ করেছেন সব্যসাচী।

বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যে দলীয় কোন্দলের প্রকাশ সুস্পষ্ট। বিধাননগরের মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে নিয়ে প্রশ্ন করলে প্রথমে হেঁয়ালি করেন তিনি। মধ্যমগ্রামে নিজের কেন্দ্রে রবিবার সাতসকালে ভোট দিয়ে অভিযোগ করেন, শনিবার রাত থেকে বিজেপি অর্থ বিলি করছে ভোট কিনতে। বিধাননগরের সিপির কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
এলাকার উন্নয়ন সম্পর্দে তৃণমূল প্রার্থীর দাবি, গত ১০ বছরে বারাসতের আমূল পরিবর্তন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নমূলক কাজ হয়েছে বলে জানিয়েছেন
কাকলি ঘোষ দস্তিদার।
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য জানতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications