মুকুল-কৈলাশ জুটিতে ভাঙন অবশেষে! ২০২১-এ লক্ষ্যে অন্য ভাবনা বিজেপির অন্দরে
ভেঙে যেতে পারে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র জুটি। যতই উইনিং কম্বিনেশন হোক, মুকুল-কৈলাশের দু-প্রান্তে সরে যাওয়া প্রায় পাকা। মিশন ২০২১-এ রাজ্যে এই জুড়িকে আর দেখতে পাওয়া যাবে না।
ভেঙে যেতে পারে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র জুটি। যতই উইনিং কম্বিনেশন হোক, মুকুল-কৈলাশের দু-প্রান্তে সরে যাওয়া প্রায় পাকা। মিশন ২০২১-এ রাজ্যে এই জুড়িকে আর দেখতে পাও.য়া যাবে না। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। কারণ বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, কৈলাশ বিজয়বর্গীয়কে আরও বড় দায়িত্ব দিয়ে অন্যত্র বদলি করা হতে পারে।

বাংলায় কৈলাশ-মুকুল জুটির ভাঙন
এখন থেকেই রাজ্য বিজেপি ২০২১-এর লক্ষ্যে টিম তৈরি করে ফেলতে চাইছে। সেই লক্ষ্যেই মঙ্গলবার আইসিসিআরে বসছে বিজেপির বৈঠক। আর এই বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয়কে বাদ দিয়ে অরবিন্দ মেননকে রাজ্য পর্যবেক্ষকের পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। কৈলাশকে আরও বড় দায়িত্বে আনতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাহলেই বাংলায় আর একসঙ্গে দেখা যাবে না কৈলাশ-মুকুলকে।

মেনন বাংলায়, কৈলাশ ভিনরাজ্যে
বাংলায় মেনন আর কৈলাশকে একসঙ্গে রাখার প্রয়োজন নেই বলেই মনে করছে বিজেপি। তাই শুধু অরবিন্দ মেননকে রেখে কৈলাশকে অন্য রাজ্যে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন মোদী-শাহরা। কৈলাশ এতদিন রাজ্যে কাজ করলেও, অরবিন্দ মেনন বাংলাটা ভালোই জানেন। তাই বাংলায় তাঁকে রেখে কৈলাশকে অন্য রাজ্যের দায়িত্বে পাঠানো হচ্ছে।

কৈলাশ-মুকুলের উইনিং কম্বিনেশন নিয়ে ভাবনা
কৈলাশকে সরিয়ে মেননকে আনার ভাবনা পাকা হলেও, বিজেপি ভাবনা-চিন্তাও করছে উইনিং কম্বিনেশন নিয়েও। কারণ লোকসভায় যে মাইলেজ পেয়েছে, সেই স্পিরিট ভাঙার পক্ষপাতী নয় বিজেপি। মুকুল-কৈলাশ জুটি যে সাফল্য এনেছে, দিলীপের নেতৃত্বে রাজ্য বিজেপি যে কাজ করেছে, তাতে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এখনও ভাবছে বিজেপি

কৈলাশ-মুকুলের চাণক্যনীতিতেও তৃণমূলে ভাঙন
তৃণমূল ভেঙে বিজেপির সংগঠন বাড়ানোর মূলে রয়েছে কৈলাশ-মুকুলের চাণক্যনীতি। উভয়ে মিলেই যুক্তি পরামর্শ ও পরিকল্পনা করে তৃণমূলকে ভেঙেছেন। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণের সীমান্তবর্তী জেলা বা জঙ্গলমহলের একটা বড় অংশ, মুকুল-কৈলাশ জুটি নেপথ্যে দারুন কাজ করে রাজ্যের শাসকদলকে নাস্তানাবুদ করে দিয়েছেন। তারই ফলশ্রুতিতে এসেছে বিরাট জয়। সে কথাও মাথায় রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications