অনুপ্রবেশকারীদের প্রবেশদ্বার বাংলা! মমতার রাজ্যে এনআরসির বার্তায় সরব কৈলাশ

অসমের পর কি টার্গেট বাংলা? শনিবার নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অসমে চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশের পর এই প্রশ্নই এখন উঠতে শুরু করে দিয়েছে।

অসমের পর কি টার্গেট বাংলা? শনিবার নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অসমে চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশের পর এই প্রশ্নই এখন উঠতে শুরু করে দিয়েছে। আর তার জবাবে বাংলার বিজেপির পর্যবেক্ষক কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় সাফ জানিয়ে দিলেন, অবশ্যই বাংলা। বাংলায় এনআরসি হবেই। কারণ বাংলা দিয়েই গোটা দেশে ছড়িয়ে পড়ছে অবৈধ নাগরিক।

এনআরসি হবেই, দেশে অনুপ্রবেশের প্রবেশদ্বার মমতার বাংলাই

অর্থাৎ বাংলায় অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে আরও একবার সরব হলেন বিজেপির কেন্দ্রীয় নেতা। তাঁর অভিযোগ, বাংলার সীমান্ত দিয়েই এ দেশে প্রবেশ করছেন বাংলাদেশী ও অন্যান্য দেশের নাগরিকরা। তাই বাংলায় এনআরসি হওয়া জরুরি। বৈধ নাগরিকদের খুঁজে নেওয়া আমাদের আশু কর্তব্য।

তিনি বলেন, শুধু বাংলায় নয়, এনআরসি হবে গোটা দেশেই। গোটা দেশেই জাতীয় নাগরিক পঞ্জিকরণের দরকার। অন্যান্য সরকার এই ব্যাপারে আদৌ সচেষ্ট হয়নি। বিজেপি সরকার কেন্দ্রের আসার পর এনআরসি হল। সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি-র পর গোটা দেশের মানুষ বুঝতে পেরেছেন আমাদের সরকারের লক্ষ্য কী।

তিনি বলেন, নাগরিকদের বিদেশি বানানো আমাদের লক্ষ্য নয়, আমরা চাই বৈঠ নাগরিকরা থাকুন আমাদের দেশে। যাঁদের নাগরিকত্বের প্রমাম নেই, তাঁদেরকে এখনই বিদেশি ঘোষণা করছে না আমাদের সরকার। তাঁরা যাতে নাগরিকত্বের প্রমাণ লাভ করতে পারেন, তার জন্য সমস্তরকনমের সহযোগিতা করবে বিজেপি সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+