মমতাজি, দোষ স্বীকারে কেউ ছোট হয় না! স্বাস্থ্যসচিবের বদলির আবহে আর যা বললেন কৈলাস
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
এদিনই দফতর বদল হয়েছে বিবেক কুমারের। তাঁকে স্বাস্থ্য দফতর থেকে সরিয়ে পরিবেশ দফতরে পাছানো হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে নারায়ণস্বরূপ নিগমকে। যা নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

নিজের ভুলকে অন্যের ওপর দেওয়ার অভিযোগ
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে। সেই মুখ্যমন্ত্রীই নিজের ভুলকে অন্যের ওপর দিয়েছেন বলে অভিযোগ তুলল বিজেপি। এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তিনিই হলেন স্বাস্থ্যমন্ত্রী। তাই স্বাস্থ্যসচিবকে অপসারণের কারণ কী।

নিজের ভুলকে মানতে শিখুন
টুইটারের কৈলাস বিজয়বর্গীয়ের উপদেশ মমতাজি নিজের ভুলকে মেনে নিতে শিখুন। তাতে কেউ ছোট হয়ে যায় না।

কোথায় আছে মমতা
সোমবার টুইটার হ্যান্ডেলে হ্যাশ ট্যাগ কোথায় আছে মমতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণে সামিল হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তাঁর অভিযোগ করোনার এই সংকটে রোগীর সংখ্যা লুকিয়েছেন। কেন্দ্র থেকে পাঠানো রেশন দুর্নীতি মানুষকে ক্ষুধার্ত করে রেখেছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়া হয়নি। মানুষ কি এইজন্যই আপনাকে বেছে নিয়েছিল, প্রশ্ন করেছেন কৈলাস।

বিরোধী অভিযোগে খাদ্য সচিবের পর বদল স্বাস্থ্যসচিব
বিরোধী অভিযোগে গতমাসের মাঝামাঝি সময়ে বদলি করা হয়েছিল খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে। সেই রেশনে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। আর কিছুদিন আগে পর্যন্ত করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। চিকিৎসক ও নার্সরা পর্যাপ্ত পিপিই এবং মাস্ক পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছিল।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications