কর্মসূচি পালনে শিথিলতা, নাড্ডার নির্দেশে বাংলার নেতাদের নিয়ে ফের সক্রিয় কৈলাশ
মুকুল রায় (mukul roy) পর্ব এখন অতীত। ভোটের হারা এবং ঘনিষ্ঠ হিসেবে মুকুল রায়ের পুরনো দলে ফিরে যাওয়ার পরে বঙ্গ বিজেপির (bjp) একাংশ কৈলাশ বিজয়বর্গীয়ের (kailash vijayvargiya) বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
মুকুল রায় (mukul roy) পর্ব এখন অতীত। ভোটের হারা এবং ঘনিষ্ঠ হিসেবে মুকুল রায়ের পুরনো দলে ফিরে যাওয়ার পরে বঙ্গ বিজেপির (bjp) একাংশ কৈলাশ বিজয়বর্গীয়ের (kailash vijayvargiya) বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর আড়াই মাস পরে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন কৈলাস বিজয়বর্গীয়।

নাড্ডার নির্দেশে বৈঠকে বিজয়বর্গীয়
সূত্রের খবর অনুযায়ী, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কিন্তু তা বাংলায় সঠিকভাবে পালিত হচ্ছে না। বিষয়টি নজরে আসতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিষয়টিতে নজর দেওয়ার জন্য বাংলার পর্যবেক্ষকদের নির্দেশ দেন। এরপরেই বাংলার নেতাদের নিয়ে বৈঠক করেন কৈলাশ। নেতাদের জানিয়ে দেন, সংগঠনের কাজে কোনও ঢিলেমি নয়। এছাড়াও বুথে বুথে কর্মসূচি নেওয়ার জন্য নির্দেশ নিয়েছেন তিনি।

বৈঠকে ছিলেন যাঁরা
বৈঠকে একাধিক নেতা ভার্চুয়ারি ছিলেন। যাঁরা এই বৈঠকে ছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন, রাজ্যের দুই সহ পর্যবেক্ষক অমিত মালব্য, অরবিন্দ মেনন। বাংলার সাংগঠনিকে সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

গুরুপূর্ণিমায় বিজেপির কর্মসূচি
গুরুপূর্ণিমায় রাজ্য বিজেপির জন্য কর্মসূচি ঠিক করে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সমাজের বিশিষ্ট নাগরিক এবং শিক্ষকদের সম্মান জানানো হবে। তবে তা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা প্রচারে তুলে ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জনসংযোগ বাড়াতে পরিকল্পনা
মোদী মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলা থেকে চারজনকে জায়গা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন বার্লা এবং নিশীথ প্রামাণিক আর দক্ষিণবঙ্গের সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর। এইচার মন্ত্রী রাজ্যে আসার পর বিভিন্ন জেলায় যাবেন এবং নেতা-কর্মীদের সঙ্গেও মিলিত হবেন। বিভিন্ন জায়গায় তাঁদেরকে সম্বর্ধনা দেওয়া হবে।












Click it and Unblock the Notifications