মুকুলকে চাণক্যের মর্যাদা! মমতাকে মুখ্যমন্ত্রী বানানোর নেপথ্যে কে জানালেন কৈলাশ বিজয়বর্গীয়

মুকুল রায়কে তৃণমূলের চাণক্য বলা হত। বিজেপিতে গিয়ে তিনি সেই মর্যাদা খুইয়ে ফেলেছিলেন। এতদিন পর বিজেপিতেই তাঁকে চাণক্যের মর্যাদা দিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসের চাণক্য বলা হত। বিজেপিতে গিয়ে তিনি সেই মর্যাদা খুইয়ে ফেলেছিলেন। এতদিন পর বিজেপিতেই তাঁকে চাণক্যের মর্যাদা দিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। মুকুলকে বাংলার চাণক্য বলে অভিহিত করে জানিয়ে দিলেন তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিলেন। এবার বিজেপির পালা।

মুকুল রায়ই আসল রহস্য

মুকুল রায়ই আসল রহস্য

কৈলাশ বোঝাতে চাইলেন, মুকুল রায়ই আসল রহস্য। মুকুল যখন তৃণমূলের চাণক্য ছিলেন তখন বাংলায় বাম শাসনের অবসান ঘটিয়ে পরিবর্তন এনেছিলেন। মমতাকে বসিয়েছিলেন বাংলার সিংহাসনে। এবার বিজেপিতে এসে বাংলার চাণক্য তৃণমূলকে হারিয়ে ফের পরিবর্তন আনবেন। ২০২১-এর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।

কুল রায় বাংলার রাজনীতির চাণক্য

কুল রায় বাংলার রাজনীতির চাণক্য

শুক্রবার গণতন্ত্র বাঁচাও কর্মসূচি থেকে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছাড়ার পর অন্তত ৫০টি মামলা দায়ের হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যিনি বানাতে পারেন, তিনি নামাতেও পারেন। মুকুল রায় বাংলার রাজনীতির চাণক্য, তিনিই মমতাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন।

কৈলাশ বিজবর্গীয়র নিশানা

কৈলাশ বিজবর্গীয়র নিশানা

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বিজেপি ক্ষমতায় এলে বিদ্যুতের মাশুল কমানো হবে, বাংলায় আর সাম্প্রদায়িক বিভাজন হবে না। দুর্গাপুজো ও মহরম এখানে সমান গুরুত্ব পাবে। চিটফান্ড দুর্নীতিতে জড়িত সবাই জেলে যাবে। গোটা রাজ্যে দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। আম্ফানের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়েও দুর্নীতি হয়েছে।

হতাশ মুকুলকে সান্ত্বনা দিতে!

হতাশ মুকুলকে সান্ত্বনা দিতে!

কৈলাশের কথার জবাব তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, উনি উড়ে এসে জুড়ে বসেছেন, বাংলা নিয়ে কিছু জানেন না। ২০১১-তেও তিনি ছিলেন না, ২০১৬-তেও ছিলেন না। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে তিন বছর কোনও পদ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। তাই হতাশ মুকুলকে সান্ত্বনা দিতে ওই কথা বলছেন কৈলাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+