পড়ুয়াদের নিয়ে রাজনীতি মমতার! রাজ্যে রাষ্ট্রপতি শাসনে বিধানসভা নির্বাচন, জল্পনা বাড়ালেন কৈলাস

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই রাজ্যের বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতির শাসনে হওয়া উচিত। উত্তর দিনাজপুরের হামতাবাদে গিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারত

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই রাজ্যের বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতির শাসনে হওয়া উচিত। উত্তর দিনাজপুরের হামতাবাদে গিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

রাষ্ট্রপতির শাসনে বিধানসভা নির্বাচনের দাবি

রাষ্ট্রপতির শাসনে বিধানসভা নির্বাচনের দাবি

রাজ্যে রাষ্ট্রপতির শাসনে বিধানসভাা নির্বাচনের দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সেখানে তিনি বলেন, রাজ্যপাল ও নির্বাচন কমিশন ঠিক করবেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে বিধানসভা নির্বাচন হবে কিনা।

 রিপোর্ট চেয়েছেন রাষ্ট্রপতি

রিপোর্ট চেয়েছেন রাষ্ট্রপতি

কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, রাষ্ট্রপতি ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পশ্চিমবঙ্গে সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন তিনি।

 পড়ুয়াদের ভাল চান না মুখ্যমন্ত্রী

পড়ুয়াদের ভাল চান না মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন. ওড়িশায় তো বিজেপির সরকার নেই। সেখানকার সরকার পরীক্ষার্থীদের জন্য থাকা এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর বন্দোবস্ত করছে। কিন্তু বাংলার সরকার তা করতে পারছে না। বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও চিন্তা নেই। তিনি পড়ুয়াদের ভাল চাল না। অভিযোগ করেছেন কৈলাস।

পিছিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ

পিছিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ

কৈলাস বিজয়বর্গীয়কে এদিন প্রশ্ন করা হয়েছিল, জেইই এবং নিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান প্রসঙ্গে। সেই সময় কৈলাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের ভাল বুঝতে পারছেন না। তিনি বলেন, বাংলা যেখানে শিক্ষায় এগিয়ে ছিল, সেখানে এখন পিছিয়ে পড়ছে। কারণ, বর্তমান সরকারের শিক্ষা নিয়ে, কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনও ইচ্ছাই নেই। তারা শুধুমাত্র রাজনীতি করতে চাইছেন। তিনি বলেছেন, পরীক্ষায় মত রয়েছে ৯০ শতাংশ ছাত্রছাত্রীর। তাঁরা যে সময় পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, সেই সময় বাংলার সরকারের পরীক্ষা নিয়ে আপত্তি কিসের প্রশ্ন করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+