নির্বাচনের আগে বিস্ফোরক মজুত! বেলেঘাটা বিস্ফোরণ নিয়ে কৈলাশের নিশানায় তৃণমূল
নির্বাচনের আগে বিস্ফোরক মজুত! বেলেঘাটা বিস্ফোরণ নিয়ে কৈলাশের নিশানায় তৃণমূল
সকালে বেলেঘাটার (beleghata) ক্লাবে ভয়াবহ বিস্ফোরণ। যা নিয়ে তৃণমূলকে সরাসরি অভিযুক্ত করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvargiya)। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপকভাবে বিস্ফোরক মজুত করার অভিযোগও তিনি তুলেছেন।

সাতসকালে বেলেঘাটায় বিস্ফোরণ
এদিন ভোরে আলো ফুটতে না ফুটতেই বেলেঘাটা গান্ধী ভবনের কাছে একটি ক্লাবে ব্যাপক বিস্ফোরণ হয়। বিস্ফোরণটি হয় ওই ক্লাবের তিনতলায়। অভিঘাতে দেওয়াল ভেঙে নিচে পড়ে। অ্যাসবেস্টসের ছাদও উড়ে যায়। পাশের রাস্তায় পাওয়া যায় সুতুলি। অথচ সেই ক্লাবের মেন দরজায় ছিল তালা দেওয়া। অনেকর অভিযোগ ক্লাবের তিনতলায় বোমার মশলা মজুত ছিল। সেখানে বোমা বাধার কাজ চলছিল বলেও অভিযোগ স্থানীয়দের একাংশের।

তৃণমূলকে নিশানা কৈলাশের
বিস্ফোরণের ঘটনায় তৃণমূলকে নিশানা করে টুইট করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। বেলেঘাটা মেন রোডের ক্লাবে বিস্ফোরণ তারই প্রমাণ বলে দাবি করেছেন তিনি। টুইটে তিনি বলেছেন, ক্লাবের ছাদ উড়ে গিয়ে কয়েক মিটার দূরে পড়েছে। তাঁর সন্দেহ সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।

আগেও তৃণমূলকে আক্রমণ
সাম্প্রতিক কালে পুরোহিত ভাতা দেওয়া নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন। কটাক্ষ করে তিনি বলেছিলেন, আগে রাজ্য সরকার মৌলবীদের স্টাইপেন্ড দিত। কিন্তু নির্বাচনের বছরে এবার ৮ হাজার পুরোহিতদের টাকা দেওয়া হবে। তৃণমূল তিলক লাগিয়ে সাফ হিন্দুত্ববাদী হতে চাইছে বলে কটাক্ষ করেছিলেন তিনি।

বিজেপি ১০০% লোকের জন্য কাজ করবে, বলেছিলেন কৈলাশ
তিনি বলেছিলেন, এই সরকার ৩০ শতাংশ লোকের সরকার। কৈলাশ বলেছিলেন, বিজেপির স্লোগানই হল সব কা সাথ, সব কা বিকাশ। পশ্চিমবঙ্গে বিজেপির যে সরকার আসবে তারা ১০০% লোকের জন্য কাজ করবে, জানিয়েছিলেন তিনি।

রাজ্যে অরাজকতার পরিবেশ
এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কৈলাশ তিনি বলেছিলেন, সারা দেশ, সারা রাজ্য জানে তুষ্টি করণের জন্য রাজ্যে অরাজকতা তৈরি হয়েছে। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল গুণ্ডাগিরি করছে রাজ্য জুড়ে। বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত ১০০ বেশি বিজেপি কর্মী এবং নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন কৈলাশ।












Click it and Unblock the Notifications