৩০% লোকের জন্য কাজ করেন, ৭০% কে আঘাত ! বিজেপির তর্পণ কর্মসূচিতে বাধা নিয়ে মমতাকে আক্রমণ কৈলাশের

৩০% লোকার জন্য কাজ করেন, ৭০% কে আঘাত ! বিজেপির তর্পণ কর্মসূচিতে বাধা নিয়ে মমতাকে আক্রমণ কৈলাশের

তর্পণ নিয়ে বিজেপির কর্মসূচিতে পুলিশি বাধায় ক্ষিপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সম্প্রদায়ের কথা ভেবে কাজ করেন। তাঁর অভিযোগ, দেশের সংখ্যাগরিষ্ট অংশের মানুষের ঐতিহ্যকে আটকানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 লকডাউনে শুক্রবার নিয়ে মমতাকে আক্রমণ

লকডাউনে শুক্রবার নিয়ে মমতাকে আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন করেন শুক্রবার এবং মহরমকে বাঁচিয়ে। এদিন কলকাতায় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, এই সরকার গল ৩০ শতাংশ লোকের সরকার।

তর্পণে বাধা দেওয়ার চেষ্টা

তর্পণে বাধা দেওয়ার চেষ্টা

কৈলাশ বিজয়বর্গীয়ের আরও অভিযোগ সংখ্যাগরিষ্ঠ অংশের ৭০ শতাংশ মানুষের তর্পণে বাধা দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।

১০০% লোকের জন্য কাজ করবে বিজেপি

১০০% লোকের জন্য কাজ করবে বিজেপি

কৈলাশ বলেন, বিজেপির স্লোগানই হল সব কা সাথ, সব কা বিকাশ। পশ্চিমবঙ্গে বিজেপির যে সরকার আসবে তারা ১০০% লোকের জন্য কাজ করবে, জানিয়েছেন বিজেপির ওই কেন্দ্রীয় নেতা।

তর্পণ হল অধিকার

তর্পণ হল অধিকার

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, তর্পণ হল অধিকার। তাই এর অনুমতি নেওয়ারও কোনও প্রয়োজন নেই। এদিন পুলিশের বাধায় বাগবাজার ঘাটে তর্পণ কর্মসূচি না করা গেলেও, গোলাবাড়ি ঘাটে তা পালন করা হয়। পুলিশি বাধা উপেক্ষা করেই কর্মসূচি পালন করেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+