মুকুল রায়ের নাম করে মমতাকে দুষলেন কৈলাস

মুকুল রায় যে তাঁদের দলেই যাচ্ছেন, ক্যানিং-এর দলীয় সভা থেকে তা আরও একবার বুঝিয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। একইসঙ্গে কৈলাসের কটাক্ষ, যে তাঁকে সাহায্য করেন তাঁকেই তিনি খতম করেন।

মুকুল রায়ের সাংগঠনিক ক্ষমতাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতায়। দলে যোগ দেওয়ার আগে এই ভাষাতেই মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়। যাঁর সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, তাঁকেই ছেটে ফেলেছেন মমতা। এমনটাই বললেন কৈলাস। একইসঙ্গে কৈলাসের কটাক্ষ, যে মমতাকে সাহায্য করেন, তাঁকে মমতা খতম করেন।

মুকুল রায়ের নাম করে মমতাকে দুষলেন কৈলাস

ক্যানিং-এর সভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীর অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই বলেও রাজ্য সরকারকে সতর্ক করেন তিনি। কৈলাস বলেন, প্রশাসনকে সতর্ক করছি, বিজেপির ওপর হামলা চলবে না। বাংলায় শুধু ভোটের রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মুকুল রায়ের নাম করে মমতাকে দুষলেন কৈলাস

ফোন নম্বরে আধার লিঙ্ক করতে আপত্তি কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট দেওয়া নিয়ে চাঁর মন্তব্য, ডি-লিট নিয়ে স্তাবকতার সীমা থাকা উচিৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+