‘বর্গির হানা রুখতে মমতা তোমাকেই দরকার’- সুমনের গানের কথা ভাইরাল নেট দুনিয়ায়
মমতার জন্য এবার গান বাঁধলেন কবীর সুমন। গানের মাধ্যমেই বললেন বাংলা থাকুক মমতার হাতেই। নতুন সেই গান লিখে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী সুরসৃষ্টি ও গানের রেকর্ডিংও যে তিনি করবেন তা জানিয়ে দিয়েছেন।
মমতার জন্য এবার গান বাঁধলেন কবীর সুমন। গানের মাধ্যমেই বললেন বাংলা থাকুক মমতার হাতেই। নতুন সেই গান লিখে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী সুরসৃষ্টি ও গানের রেকর্ডিংও যে তিনি করবেন তা জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তা দিয়েছেন- বাংলা ও মমতার জন্য আমার এ গান।

বাংলা ও মমতার জন্য সুমনের গান
বাংলা ও মমতাকে নিয়ে গান রচনার পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন- বাংলা ও মমতার জন্য আমার গান। সুর করে নিয়েছি। রেকর্ড করার কথা আসছে শনিবার। অ্যারেঞ্জমেন্টটা আমার গাইবেন নবীনরা, সঙ্গে এই বুড়ো। একইসঙ্গে তিনি জানিয়েছেন, লিরিকটি কপি করেছেন সৌমী বসু মল্লিক।

মমতাময় বাংলার দাবি গানে গানে
বর্তমান রাজনীতির প্রেক্ষিতে একুশের নির্বাচনের আগে এই গান লিখেছেন সুমন। যেখানে মমতাকেই ফের বাংলার দরকার সেই বার্তা দিতে চেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী গীতিকার-সুরকার ও গায়ক কবীর সমুন। এই গানে রয়েছে স্বাস্থ্যসাথীর কথা, আছে সবুজ সাথী-কন্যাশ্রীর বার্তা। মমতাময় বাংলাই যে দরকার সে কথা বারবার উঠে এসেছে গানে গানে।
|
মমতাকে নিয়ে যে গান লিখেছেন কবীর সুমন
কবীর সুমনের লেখা এই গানের শুরুতে রয়েছে- বাংলা থাকুক বাংলায়/বাংলা থাকুক মমতায়/বাংলার চাই বাংলার মেয়ে/সহানুভূতিতে ক্ষমতায়। আর এই গানের শেষের পংক্তিতে লেখা হয়েছে- তোমাকেই চায় মমতা বাংলা/বারবার বারবার/বর্গির হানা রুখতে মমতা/তোমাকেই দরকার।

মমতার হয়ে সওয়াল করে চলেছেন কবীর সুমন
এই গান ফেসবুকে শেয়ার করা মাত্রই ২৪টি শেয়ার হয়ে গিয়েছে। লাইকের বন্যা বইছে। সেই সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন থেকে এক সঙ্গে পথ চলা শুরু হয়েছিল। মাঝে কিছুদিন দূরত্ব তৈরি হলেও ২০১৯ থেকে ফের মমতার হয়ে সওয়াল করে চলেছেন কবীর সুমন। বাংলা ও মমতার কথা তিনি লেখনীর মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর এবার দৃপ্ত কণ্ঠে প্রচার করবেন।












Click it and Unblock the Notifications