ধর্ষণের প্রতিবাদীদের নপুংসক বলে আক্রমণ! কবীর সুমনের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড়
ধর্ষণের প্রতিবাদীদের নপুংসক বলে আক্রমণ! কবীর সুমনের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড়
ফের কবীর সুমনের বেফাঁস মন্তব্য। এবং তা নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় বয়ে চলেছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সমালোচনার মাঝেই ঢুকে পড়েছে কবীর সুমনের বিতর্কিত মন্তব্য। ইস্যু সেই এক- ধর্ষণ। ধর্ষমে প্রতিবাদকারীদের নপুংশক বলে কটাক্ষ করেছেন কবীর সুমন। তারপরই সমালোচনার ঢেউ ধেয়ে আসছে একের পর এক।

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যে। প্রায় প্রতিটি ক্ষেত্রে রয়েছে শাসক দলের যোগ। কোথায় তৃণমূল নেতা, কোথায় তৃণমূল নেতার ছেলে, আবার কোথাও তৃণমূল নেতার আত্মীয় জড়িয়ে পড়ছে অভিযোগে। রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে এই ঘটনাবলী নিয়ে। তার মধ্যে আবার বেফাঁস মন্তব্যে বাজার গরমও হচ্ছে।
রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পর পর ঘটনায়। আনিস-কাণ্ড, বগটুই-কাণ্ড বা ঝালদা-কাণ্ড তো আছেই। এছাড়া হাঁসখালি, বোলপুর, পিংলা ও নামখানা- পরপর ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। আর তা রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে হাঁসখালির ধর্ষিতাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য-রাজনীতি।
মুখ্যমন্ত্রীর পর এবার ধর্ষণের প্রতিবাদীদের আক্রমণ করে বেফাঁস মন্তব্য করে বসলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। ধর্ষণের ঘটনার প্রতিবাদ না করে যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের নপুংসক বলে কটাক্ষ করেছেন তিনি। বুধবার ফেসবুক পোস্টে তিনি ধর্ষণকাণ্ডে যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানিয়েছেন।
ধর্ষণ নিয়ে যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের চাড্ডি ও মাকু বলেও ভর্ৎসনা করেন কবীর সুমন। কটাক্ষ করেন ক্লোন বলেও। যে কবীর সুমন কামদুনি কাণ্ড নিয়ে পথে নেমেছিলেন, সেই কবীর সুমনের মুখে রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনায় এহেন মন্তব্য শুনে হতবাক সকলেই। অনেকে তাঁকে পাল্টা নিশানাও করেছেন।
বুধবার নিজের ফেসবুক পেজে কবীর সুমন লেখেন, "শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ 'রাজ্যজুড়ে ধর্ষণের' বিরুদ্ধে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি ও মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।" তাঁর এই পোস্টের পর সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তথাগত রায় থেকে রুদ্রনীল ঘোষ আরও অনেকে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিবাদে।
কবীর সুমন কামদুনি-কাণ্ড নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছিলেন। পথে নেমে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই কবীর কেন এবার রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে এমন বিরূপ প্রতিক্রিয়া দিলেন তা দেখে ও শুনে হতবাক বাংলার মানুষ। হতবাক তাঁর অনুরাগীরাও। তাই সমালোচনা পিছু ছাড়ছে না।
কবীর সুমনের সমালোচনা করে রুদ্রনীল ঘোষ ফেসবুকে লিখেছেন, ওঁর দৈন্যতার কফিনে শ্রদ্ধার শেষ পেরেকটা ঠুকে ওঁর লেখা লাইনেই বলব- "দালাল দালালি করে, নেতা নেতাগিরি, দালালির আগুনে তুমি হয়েছ ভিখারি।" এর পাশাপাশি কৌশিক সেন থেকে শুরু করে অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়রাও সমালোচনায় মুখর হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। তাঁরা বিস্মিত কবীর সুমনের প্রতিক্রিয়ায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications