'উত্তর প্রদেশ ধর্ষণ প্রদেশ'! ২০২১-এর নির্বাচনে রাজ্যে বিজেপির আসন নিয়ে ভবিষ্যদ্বাণী জ্যোতিপ্রিয়র

'উত্তর প্রদেশ ধর্ষণ প্রদেশ'! ২০২১-এর নির্বাচনে রাজ্যে বিজেপির আসন নিয়ে ভবিষ্যদ্বাণী জ্যোতিপ্রিয়র

রাজ্যে বিজেপির (bjp) পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। উত্তর ২৪ পরগনায় এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ( Jyotiproyo Mallick ) । নতুনদের সঙ্গে পুরনোদের লড়াইতেই এই পরিস্থিতি বলেও জানিয়েছেন। তিনি। অন্যদিকে উত্তর প্রদেশকে তিনি ধর্ষণ প্রদেশ বলে উল্লেখ করেছেন।

 পুলিশি হেফাজতে মৃত্যু হয়নি বিজেপি কর্মীর

পুলিশি হেফাজতে মৃত্যু হয়নি বিজেপি কর্মীর

পটাশপুরের বিজেপি কর্মী মদন ঘড়াইয়ের মৃত্যু হয়নি পুলিশি হেফাজতে। এমনটাই দাবি করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ রাজ্যপাল একটি দলের হয়ে, রাজ্যে এজেন্সি নিয়েছেন। তিনি বলেন, সংবিধানে এমন থাকা উচিত, যাতে রাজ্যপাল কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারবেন না।

রাজ্যপালের অবস্থানে বিরক্ত তৃণমূল

রাজ্যপালের অবস্থানে বিরক্ত তৃণমূল

তিনি বলেন, রাজ্যপালের বর্তমান অবস্থানে তারা বিরক্ত। জ্যোতিপ্রিয় মল্লিকের মতে রাজ্য অসম্ভব ভাল ভাবে চলছে। তিনি বলেন, বাড়িতেই স্বামী, স্ত্রীর মধ্যে চুলোচুলি হয়। আর ১০ কোটি লোকের মধ্যে হবে এটা তো স্বাভাবিক। তিনি দাবি করেন, উত্তর ২৪ পরগনায় কোনও মারামারি নেই।

পায়ের তলার মাটি সরছে বিজেপির

পায়ের তলার মাটি সরছে বিজেপির

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি বুঝতে পারছে, তাদের পায়ের তলার মাটি সরছে। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫ থেকে ২০টির বেশি আসন পাবে না। উত্তরবঙ্গে বিজেপির অবস্থা ভয়ঙ্কর খারাপ। উত্তরবঙ্গের ৫৪ টি আসনের মধ্যে বিজেপির ৩ টি পাবে কিনা সন্দেহ, বলেছেন তিনি। তৃণমূলের থেকে যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁদের সঙ্গে পুরনোদের লড়াই চলছে। জ্যোতিপ্রিয় বলেন, চ্যাংড়া ছোকরা এমপি হয়েছে, ২০২৪-এর নির্বাচনে এঁদের কেউ জিততে পারবে না। ১৮-র মধ্যে শূন্য হয়ে যাবে।

উত্তরপ্রদেশ ধর্ষণ

উত্তরপ্রদেশ ধর্ষণ

উত্তরপ্রদেশ ধর্ষণ প্রদেশে পরিণত হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা বিজেপির প্রতি তোপ দাগলেন জ্যোতিপ্রিয়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তোলা বিজেপির প্রতি লক্ষ্য করে তিনি বলেন, রাজ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।

দলবদলে খুশি জ্যোতিপ্রিয়

দলবদলে খুশি জ্যোতিপ্রিয়

উত্তর ২৪ পরগনায় তৃণমূলের তরফে ব্যাপক দলবদল চলছে বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয়। রবিবার বহু যুবক যুবতী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগদান করেছে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনেও এই ধরনের দলবদল হবে বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+