দিলীপের মস্তানির জবাব গুন্ডামিতে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়, এবার শুধু বললেন পাগল

দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগের জবাবে এবার বিজেপি রাজ্য সভাপতির গায়ে পাগল তকমা লাগিয়ে দিলেন তৃণমূল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগের জবাবে এবার বিজেপি রাজ্য সভাপতির গায়ে পাগল তকমা লাগিয়ে দিলেন তৃণমূল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমডাঙা-কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে কাঠগড়ায় তুলে দিলীপ ঘোষ বিস্ফোরক অভিযোগ করেছিলেন, জ্যোতিপ্রিয়র বাড়িতে রয়েছে বোমার কারখানা। তার প্রত্যুত্তরে জ্যোতিপ্রিয় বললেন, পাগল হয়ে গিয়েছে দিলীপ।

দিলীপের মস্তানির জবাব গুন্ডামিতে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়, এবার শুধু বললেন পাগল

দিলীপের অভিযোগের পরিপ্রেক্ষিতের জ্যোতিপ্রিয় মল্লিকের সাফ জবাব, পাগলের প্রলাপ বকছে দিলীপ। ওঁর কথার আর কী উত্তর দেব। ওঁর কথার উত্তর দেওয়ার মতো প্রবৃত্তি হয় না। ও কী বলছে ও নিজেই জানে না। ওর মাথার চিকিৎসা দরকার। উল্লেখ্য, এর আগে কু-কথার লড়াইয়ে নেমেছিলেন দিলীপ ও জ্যোতিপ্রিয়। এবার জ্যোতিপ্রিয়কে বোমা তৈরির কারিগর আখ্যা দিলেন দিলীপ। উল্টে তিনি পাগল আখ্যা পেলেন জ্যোতিপ্রিয়র কাছ থেকে।

এর আগে কু-কথার লড়াই এমন জায়গায় গিয়েছিল যে, গুন্ডামির জবাব মস্তানিতে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির দিলীপ ঘোষকে পাল্টা দেওয়ার নামে গণধোলাইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপিকে বলেছিলেন অশিক্ষিতের দল, বর্বর দল। এবার দিলীপ ঘোষকে মাথার চিকিৎসা করানোর পরামর্শ দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়।

জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাক্যযুদ্ধ সর্বজনবিদিত। প্রায়ই কোনও না কোনও ঘটনায় একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে সিদ্ধহস্ত ওঁরা। বিজেপি রাজ্য সভাপতি যেমন এদিন তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কাঠগড়ায় তুললেন। একইসঙ্গে নাম নিলেন অনুব্রত-রও। জ্যোতিপ্রিয় মল্লিক তো পাগলের তকমা সেঁটে দিলেন দিলীপের নামের সঙ্গে, এূবার অনুব্রত মণ্ডল কী জবাব দেন, তাই শোনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+