শান্তনু নাটক করছেন! দুর্ঘটনার পিছনে ‘উত্তরপ্রদেশের গাড়ি’ তত্ত্ব খাঁড়া করলেন জ্যোতিপ্রিয়
প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এই ঘটনায় শান্তনু ঠাকুর নাটক করছেন বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয়
প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এই ঘটনায় শান্তনু ঠাকুর নাটক করছেন বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, নির্বাচনে গোহারা হেরে যাবে বলে এরকম নাটক শুরু করেছেন বিজেপির প্রার্থী।

তিনি অভিযোগ করেন, বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর উত্তরপ্রদেশের একটি গাড়ি করে টাকা নিয়ে বের হয়েছিলেন। এলাকার ভোটারদের টাকা দেওয়াই ছিল উদ্দেশ্য। সেইসময় সিআরপিএফের গাড়ির সঙ্গে শান্তনু ঠাকুরের ধাক্কা লাগে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে বিজেপির লোকেরা।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সিআরপিএফের গাড়ির সঙ্গে বিজেপি প্রার্থীর গাড়ির সংঘর্ষ হল, আর দোষ হল পুলিশের। আসল কথা শান্তনু ঠাকুর হল এই নাটকের মাস্টার। শনিবার বিকালে বনগাঁ লোকসভা কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে এসে সাংবাদিক সন্মেলন করে এই কথা বললেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন গাইঘাটায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে শান্তনু ঠাকুরের গাড়ির সংঘর্ষ হয়। শান্তনু ঠাকুরের মাথায় আঘাত লাগে। সঙ্গে থাকা দুই দলীয় কর্মীও আহত হন। দলীয় কর্মীরাই আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান।












Click it and Unblock the Notifications