‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি, রাজ্যকে চিঠি কেন্দ্রের, কড়া জবাব খাদ্যমন্ত্রীর
‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি নিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্য সেই প্রকল্পে নেই। রাজ্যের দাবি, তাঁদের খাদ্যসাথী প্রকল্পই যথেষ্ট। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই মমতা বন্যো ুপাধ্যায়ের সরকারকে চিঠি লিখল কেন্দ্র।
'এক দেশ এক রেশন কার্ড' নীতি নিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্য সেই প্রকল্পে নেই। রাজ্যের দাবি, তাঁদের খাদ্যসাথী প্রকল্পই যথেষ্ট। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই মমতা বন্যো ুপাধ্যায়ের সরকারকে চিঠি লিখল কেন্দ্র। আর চিঠি পেয়েই কড়া উত্তর দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রাজ্য খাদ্য সুরক্ষার ব্যবস্থা করেছে আগেই
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কেন্র্ন তাঁর কর্তব্য করেছে। রাজ্য এবার ভেবে দেখবে এই প্রকল্প কতখানি ফলপ্রসূ হবে রাজ্যের পক্ষে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের ছ-সাত মাস আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমরা এই প্রকল্পে নেই। রাজ্য বহু আগে থেকেই মানুষের জন্যও খাদ্য সুরক্ষার ব্যবস্থা করেছে।

‘এক দেশ এক রেশন কার্ড' প্রসঙ্গে
এর আগে কেন্দ্রের কাছে অন্তত সাময়িকভাবে এই ‘এক দেশ এক রেশন কার্ড' বিবেচনা করার আর্জি জানায় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি চলতি বছরের জুনে চালু হওয়ার কথা ছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তা অগস্টে চালু করার কথা জানান।

কেন্দ্রকে এক দেশ এক রেশ কার্ডের প্রস্তাব সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, আমরা কেন্দ্রকে অনুরোধ করেছি এই পর্যায়ে উক্ত প্রকল্পটি বাস্তবায়িত করা সম্ভব কি না, তা বিবেচনা করার জন্য। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতোই কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্র তা সিদ্ধান্ত নেয়।

নাগরিকদের অধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য
অধিকার সংরক্ষণ ও সুরক্ষার প্রশ্নে
করোনা ভাইরাস ও দেশব্যাপী লকডাউনের মহামারীতে প্রবর্তিত ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের অধিকার এবং সরকারী প্রকল্পের অধিকার পেতে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটক, প্রবাসী শ্রমিক, সুবিধাভোগী, নাগরিকদের অধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য শীর্ষ আদালত কেন্দ্রকে ভেবে দেখতে বলে।

‘ওয়ান নেশন ওয়ান রেশনে'র স্কিমে পরিষেবা
যদি কেউ নিজ নিজ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে না থাকে তবে ‘ওয়ান নেশন ওয়ান রেশনে'র স্কিমে পরিষেবা পাবেন। সেই কারণেই করোনা ভাইরাসের এই যুদ্ধকালীন অবস্থা সামাল দিতে কেন্দ্রের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিক বা বাইরে আটক পর্যটকরাও এই ব্যবস্থায় অনেকটাই সুফল পেতেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications