তৃণমূলের সঙ্গে কতজন কাউন্সিলর ভাটপাড়ায়, মুকুল-অর্জুনকে স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয়র
লোকসভা ভোটের পর একে একে পুরসভার দখল হারিয়েছিল তৃণমূল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফের প্রায় সবই পুনর্দখল করে ফেলেছে তৃণমূল। বাকি রয়ে গিয়েছে খাস অর্জুন-গড়ের ভাটপাড়া পুরসভা।
লোকসভা ভোটের পর একে একে পুরসভার দখল হারিয়েছিল তৃণমূল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফের প্রায় সবই পুনর্দখল করে ফেলেছে তৃণমূল। বাকি রয়ে গিয়েছে খাস অর্জুন-গড়ের ভাটপাড়া পুরসভা। ইতিমধ্যে অনাস্থা পেশ করা হয়েছে। ভোটাভউটির আগে হুঙ্কার ছেড়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন অর্জুন-গড়ে তাঁদের শক্তি এখন কতটা!

ভয় পাওয়ার কিছু নেই, বার্তা জ্যোতিপ্রিয়
জ্যোতিপ্রিয় বলেন, অর্জুন সিংয়ের ভয়ে এখনও কয়েকজন বিজেপিতে রয়ে গিয়েছেন। তবে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। আর মাত্র কয়েকদিন, অর্জুনের ভয় দেখানোর সাহসও থাকবে না। ভোটাভুটি হলেই অর্জুনের জারিজুরি শেষ হয়ে যাবে।

থেলা ঘুরিয়ে জ্যোতিপ্রিয় বার্তা অর্জুনকে
জ্যোতিপ্রিয় বলেন, খেলা ঘুরে গিয়েছে অর্জুন-গড়ে। বিজেপির আত্মবিশ্বাসও হাওয়া হয়ে গিয়েছে। অর্জুন সিং আর ভাটপাড়ার দখলও রাখতে পারবেন না। যতই চেষ্টা করুক ভাটপাড়া পুরসভা হাতছাড়া হবেই বিজেপির। তৃণমূলের হাতে পুরসভার ক্ষমতা ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। তারপরই ভাটপাড়া পুরসভা দখল করে বিজেপিকে ফাঁকা করে ছাড়বেন তিনি।

সবই ফিরে এসেছে, ভাটপাড়াও আসবে তৃণমূলের হাতে
লোকসভা নির্বাচনের অর্জুন সিং বারাকপুর থেকে জেতার পর জেলায় বহু পুরসভা হাতছাড়া হয়েছিল। সেইগুলে সবই ফিরে এসেছে তৃণমূলের হাতে। অর্জুনের নিজের ভাটপাড়া পুরসভাও হাতছাড়া হতে বসেছে এবার। ইতিমধ্যে অনাস্থা আনা হয়েছে। জ্যোতিপ্রিয় বললেন, এখন অর্জুনের সূর্য অস্তাচলে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র।

Click it and Unblock the Notifications