অর্জুন-গড়ে খেলা ঘুরে গিয়েছে! এলাকা পুনর্দখলের লড়াইয়ে সাংসদকে বার্তা জ্যোতিপ্রিয়র
খেলা ঘুরে গিয়েছে অর্জুন-গড়ে। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন, বিজেপির আত্মবিশ্বাস হাওয়া। অর্জুন সিং আর ভাটপাড়ার দখলও রাখতে পারবে না।
খেলা ঘুরে গিয়েছে অর্জুন-গড়ে। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন, বিজেপির আত্মবিশ্বাস হাওয়া। অর্জুন সিং আর ভাটপাড়ার দখলও রাখতে পারবে না। যতই চেষ্টা করুক ভাটপাড়া পুরসভা হাতছাড়া হবেই বিজেপির। স্রেফ সময়ের অপেক্ষা। তারপরই ভাটপাড়া পুরসভা দখল করে বিজেপিকে ফাঁকা করে ছাড়বেন তিনি।

বেতাজ বাদশার তকমা যেতে বসেছে অর্জুনের
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অর্জুনের আর থাবা বাসানোর ক্ষমতা নেই। ফোঁসও করতে পারবে না। ভাটপাড়ার বেতাজ বাদশার তকমা যেতে বসেছে। আর ভাটপাড়ায় অর্জুনের জারিজুরি খাটবে না। অর্জুনেরসঙ্গ ছেড়ে সবাই ফের ঘরে পিরে আসছে। গেরুয়া ঝড় থেমে গিয়েছে। সবাই ভুল বুঝতে পেরে তণমূলে ফিরে আসছেন।

হাতছাড়া হওয়া সবই ফিরে এসেছে তৃণমূলের হাতে
লোকসভা নির্বাচনের অর্জুন সিং বারাকপুর থেকে জেতার পর জেলায় বহু পুরসভা হাতছাড়া হয়েছিল। সেইগুলে সবই ফিরে এসেছে তৃণমূলের হাতে। অর্জুনের নিজের ভাটপাড়া পুরসভাও হাতছাড়া হতে বসেছে এবার। ইতিমধ্যে অনাস্থা আনা হয়েছে। জ্যোতিপ্রিয় বললেন, এখন অর্জুনের সূর্য অস্তাচলে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র।

ভাটপাড়ায় তাঁরা এখন ২২, ২৭ হবেন কিছুদিন পরেই
জ্যোতিপ্রি মল্লিক বলেন, ভাটপাড়া পুরসভা তাঁদের হাতের মুঠোয় চলে এসেছে। ৩১ জনের মধ্যে ২২ জন কাউন্সিলর এখন তৃণমূলের সঙ্গে রয়েছে। তিনি বলেন, ভোটাভুটিটা হতে দিন, দেখবেন আরও অন্তত পাঁচজন কাউন্সিলর তাঁদের দিকেই ভোট দিয়েছেন। অর্থাৎ তাঁরা বেড়ে ২৭ হতে শুধু আস্থা ভোটের অপেক্ষা।

অর্জুনের জারিজুরি শেষ হয়ে যাবে ভোটাভুটি হলেই
জ্যোতিপ্রিয় বলেন, অর্জুন সিংয়ের ভয়ে এখনও কয়েকজন বিজেপিতে রয়ে গিয়েছেন। তবে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। আর মাত্র কয়েকদিন, অর্জুনের ভয় দেখানোর সাহসও থাকবে না। ভোটাভুটি হলেই অর্জুনের জারিজুরি শেষ হয়ে যাবে।












Click it and Unblock the Notifications