রাজ্যপালকে সু-চিকিৎসার পরামর্শ তৃণমূলের মন্ত্রীর! নইলে জনগণ এবার ঘেরাও করবে
রাজ্যপাল সীমা অতিক্রম করে যাচ্ছেন। তিনি যা করছেন তাতে শীঘ্রই তাঁর সুচিকিৎসার প্রয়োজন। পরামর্শ দিলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
রাজ্যপাল সীমা অতিক্রম করে যাচ্ছেন। তিনি যা করছেন তাতে শীঘ্রই তাঁর সুচিকিৎসার প্রয়োজন। পরামর্শ দিলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার গান্ধীঘাটে এসে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে তীব্র ভাষায় অপমান করেন। তার পরিপ্রেক্ষিতেই জ্যোতিপ্রিয় মল্লিক পরামর্শ দান করলেন।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যপাল যা করেছেন, তা একেবারেই উচিত কাজ নয়। মনোজ ভার্মার মতো একজন সুদক্ষ অফিসারকে সকলের সামনে যেভাবে অপমান করেছেন, তা উচিত হয়নি। আমার মতে, রাজ্যপালের উচিত পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে ক্ষমা চেয়ে নেওয়া।
তিনি আরও বলেন, রাজ্যপাল নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে, এবার যেখানে যাবেন, সেখানেই তিনি বিক্ষোভের মুখে পড়বেন। এতদিন বিশ্ববিদ্যালেয়র ছাত্রছাত্রীরা তাঁর পথ আটকাচ্ছিল, এবার জনগণ তাঁর পথ আটকে দেবে। আর এজন্য দায়ী তিনি নিজে। কেননা তিনি নিজেকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে গান্ধীঘাটে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে শিষ্টাচার ভাঙেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি গান্ধীগাট থেকে বেরিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে উদ্দেশ্যে তর্জনী উঁচিয়ে তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রসঙ্গ উত্থাপন করেও তিনি সরব হন।












Click it and Unblock the Notifications