মুকুল ঝরছে শীতেই, প্রাক্তন ‘সেকেন্ড ইন কম্যান্ডে’র নাস্তানাবুদ দেখে উল্লসিত তৃণমূল

তৃণমূলকে নাস্তানাবুদ করতে গিয়ে দলের অন্দরেই কোণঠাসা হয়ে পড়লেন মুকুল রায়। আর মুকুল রায়ের এই হাল দেখে উল্লসিত তৃণমূল শিবির।

তৃণমূলকে নাস্তানাবুদ করতে গিয়ে দলের অন্দরেই কোণঠাসা হয়ে পড়লেন মুকুল রায়। আর মুকুল রায়ের এই হাল দেখে উল্লসিত তৃণমূল শিবির। মুকুলের অবস্থা দেখে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি বলেই ফেললেন, 'মিথ্যা দিয়ে কখনও রাজনীতি করা যায় না। তাই আজ যোগ্য জবাব পেয়েছেন মুকুল রায়। প্রকৃত তৃণমূলের মতোই মঞ্জু বসু সপাটে চড় কষিয়েচেন মুকুলের গালে।'

মুকুলকে নাস্তানাবুদ দেখে উল্লসিত তৃণমূল কংগ্রেস

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'দলে কর্তৃত্ব ফলাতে গিয়ে আমাদের নেত্রীর দিকে হাত বাড়িয়েছিলেন মুকুল রায়। যোগ্য জবাবই তিনি পেয়েছেন। মঞ্জু বসুকে প্রার্থী করে আমাদের আসন ছিনিয়ে নেবে বলে দিবাস্বপ্ন দেখছিলেন, এবার নিশ্চয় হাড়ে হাড়ে টের পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপর থেকে সরে যাওয়ার পর কী দুর্গতি হয়।'

খাদ্যমন্ত্রী আরও বলেন, 'এদিন মঞ্জু বসু প্রমাণ করে দিয়েছেন, আনুগত্যের রাজনীতি একেই বলে। সেইসঙ্গে প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেত্রী নেই বাংলায়। এদিন তাই তৃণমূলের ছেড়ে বিজেপির প্রার্থী হওয়ার কথা প্রসঙ্গে কেঁদে ফেলেন মঞ্জুদেবী।' বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমার রাজনীতিতে কোনও অস্তিত্ব নেই। তিনিই আমার অভিভাবিকা।'

মুকুলকে নাস্তানাবুদ দেখে উল্লসিত তৃণমূল কংগ্রেস

জ্যোতিপ্রিয়র কথায়, 'মুকুল ঝরতে শুরু করেছে এই শীত। বসন্ত আসার আগে প্রত্যেকদিনই ঝরতে ঝরতে নিঃশেষ হয়ে যাবে। সত্যিই তাঁকে কাঁচরাপাড়ার কাঁচরাবাবু হয়েই থাকতে হবে।' এদিন তিনি বলেন, 'মিথ্যা কথা বলেই মঞ্জু বসুকে নিয়ে গিয়েছিলেন মুকুল রায়। তখনই তিনি জানিয়েছিলেন, বিজেপির প্রার্থী হতে চান না। এদিনও তাঁকে না জানিয়ে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে দেওয়া হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+