দিলীপ ঘোষকে ষাঁড় বানিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক! আর প্রধানমন্ত্রীকে মোদীকে কালিদাস বলে কটাক্ষ
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ষাঁড় বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু দিলীপ ঘোষই নন, বিজেপির শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তির্যক মন্তব্য করতে ছাড়লেন না তিনি। মোদীকে তিনি কালিদাস বলে কটাক্ষ করলেন।

বিজেপিকে নিশানায় জ্যোতিপ্রিয়
নাগরিকত্ব বিলের বিরোধিতা পথে নেমে মোদী ও দিলীপকে একযোগে নিশানা করেন। নো এনআরসি ও নো সিএএ-র দাবিতে মিছিল করেন খাদ্যমন্ত্রী। তিনি বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন মোদী সরকারের। তাঁর কথায় গচ্ছিত টাকা ব্যাঙ্কে রেখেও শান্তি পাবেন না সাধারণ মানুষ। তারপর এলআইসিকেও বিলগ্নীকরণ করা হয়েছে। দেশ ছেড়ে চলে যাচ্ছে এয়ারইন্ডিয়া।

মোদী কালিদাস হয়ে গিয়েছেন
এই মর্মেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে বলেন, মোদী কালিদাস হয়ে গিয়েছেন। বিজেপি ঠিক করেছে নাগরিকত্ব আইন ঠিক কী তা বোঝাতে বাড়ি বাড়ি যাওয়া হবে। আমরাও ঠিক করেছি, মোদী সরকার যে বাজেট পেশ করেছে, তা কতটা ক্ষতি হবে সাধারণ মানুষের, তাও বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে। আর নাগরিকত্ব আইনের বিরোধিতাতেও তাঁরা সাধারণ মানুষকে বোঝাবেন।

পাগলের দলে ষাঁড় হলেন দিলীপ
দিলীপ ঘোষকে একহাত নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, প্রতিবাদী ছাত্রীকে নিয়ে যে কথা বলেছেন দিলীপ ঘোষ, তারপর ওকে একটা পাগল ছাড়া আর কীই-বা বলা যায়। আর শুধু দিলীপ ঘোষই বা কেন বিজেপি দলটাই পাগলের দল। সেই পাগলের দলে একটা ষাঁড় হলেন দিলীপ ঘোষ।

অপমানের শাস্তি ওকে পেতেই হবে
জ্যোতিপ্রিয় বলেন, ওঁর বিরুদ্ধে এফআইআর করাই উচিত। দিলীপ ঘোষের প্রতিটি পদক্ষেপে রয়েছে বাংলা ও বাঙালির প্রতি অসম্মান। বুদ্ধিজীবীদের অপমান করছেন, বাংলার সাধারণ মানুষকে অপমান করছেন। নেহাত বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তা না হলে দিলীপ ঘোষকে জেলে কাটাতে হত। শাস্তি ওকে পেতেই হবে।












Click it and Unblock the Notifications