মন্ত্রীকে খুনের সুপারি ৩০ লক্ষ টাকায়! বনগাঁয় ভোটের পরও সরগরম রাজ্য রাজনীতি
‘ভোটের প্রতিযোগিতায় বা ভোটের প্রচারে আমরা অনেক পিছিয়ে রয়েছি।’ ১৯ মে ভোটের আগে কার্যত হার মেনে নিলেন খোদ প্রার্থীই।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ, বাংলাদেশি সুপারি কিলার ভাড়া করে তাঁরে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। পাঁচ লাখ টাকা অগ্রিম ও কাজ হয়ে গেলে আরও পঁচিশ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছে বলে মন্ত্রীর সহকর্মীকে ফোন করে জানিয়েছে জনৈক ব্যক্তি।

মন্ত্রীর অভিযোগ, ওই সুপারি কিলারকে দিয়ে তাঁকে খুন করার ষড়যন্ত্র করেছেন কৈলাশবিজয় বর্গীয়, মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও শান্তনু ঠাকুররা। গোবরডাঙা থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ৫ মে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহকর্মীর কাছে সন্ধে ৭টা নাগাদ +৮৮০১৭২০৩৬০৩৮৪ নম্বার থেকে এবং পুনরায় ৮টা ৫০ নাগাদ +৭১১৭২০৩৬০৩৮৪ নম্বর থেকে ফোন আসে।

অভিযোগ, নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিয়ে একজন ফোন করে। সে বলে বনগাঁর এক কুখ্যাত সমাজবিরোধী দেবদাস মণ্ডল ঠাকুরনগরে বসে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, শান্তনু ঠাকুর-দের সঙ্গে বসে খাদ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ। তারপরই সুপারি দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে মারার জন্য।

লিখেত অভিযোগে জানানো হয়েছে, অগ্রিম হিসাবে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এবং কাজ হলে বাকি ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা। ইতিমধ্যে ওই সুপারি কিলাররা বনগাঁয় ঢুকে পড়েছে এবং নিরাপদ আশ্রয়ে আছে বলেও অভিযোগ করা হয়েছে। এরপরই মন্ত্রী গোবরডাঙা থানায় অভিযোগ জানান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications