ভাটপাড়ায় হিংসা ছড়াচ্ছে 'বাপ-ছেলে', নাম না করে তোপ জ্যোতিপ্রিয় মল্লিকের
ভাটপাড়ায় যে রণক্ষেত্র অবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য সেই এলাকার সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন।
ভাটপাড়ায় যে রণক্ষেত্র অবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য সেই এলাকার সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি, ভাটপাড়ায় পুলিশ গুলি চালিয়ে সাধারণ মানুষকে খুন করেছে।

এই ঘটনার পিছনে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন এলাকার সাংসদ অর্জুন সিং। তাঁর কথায় পুলিশকে লেলিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই এলাকায় অশান্তি পাকানো হচ্ছে। পুলিশের গুলিতে মানুষ মারা গিয়েছে। পুলিশ বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে।
অর্জুনের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, ভাটপাড়ায় পুলিশ এক রাউন্ডও গুলি চালায়নি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা নিজেরাই নিজেদের গুলি করে মেরেছে। এই ঘটনার পিছনে মুকুল রায় ও শুভ্রাংশু জড়িত রয়েছেন বলেও ঘুরিয়ে বাবা-ছেলে প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয়।












Click it and Unblock the Notifications