Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র মোবাইল ফোন, তথ্য, নথি এক করছে ইডি, চেপে ধরা হবে মন্ত্রীকে?

হাসপাতালে ভর্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু কবে ছাড়া পাবেন? জানা নেই তদন্তকারীদের। কিন্তু ইডির আধিকারিকরাও বসে থাকছেন না। রেশন দুর্নীতির তথ্য গোছাতে ব্যস্ত তারাও৷ মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক তথ্য তারা নিজেদের জিম্মায় নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

রেশন বণ্টন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত। লক্ষ লক্ষ টাকা হাতবদল হয়েছে। চাল, গম, আটা ঘুরপথে অন্য জায়গায় চলে গিয়েছে। এই দাবি করছেন ইডির আধিকারিকরা। সেখানেই মন্ত্রীর মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি মোবাইল ফোন আগেই বাজেয়াপ্ত করেছে ইডি। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

Jyotipriyo Mallik

দুটি মোবাইল ফোন এখন পাখির চোখ। ৮০ লক্ষ টাকা পাঠানোর চ্যাট রয়েছে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গিয়েছে। একাধিক ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল। সেইসব সংস্থায় টাকা ঢালা হয়। সেইসব টাকা এই রেশন দুর্নীতির। এমনই মনে করছেন ইডি আধিকারিকরা।

মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দেকে ইডি অফিসে জেরা করা হয়েছে। প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে দীর্ঘ জেরা চলেছে। তাদের থেকেও পাওয়া গিয়েছে প্রচুর তথ্য। এছাড়াও মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। তাদের থেকেও মিলছে তথ্য।

খোদ বাকিবুর রহমান ইডির হেফাজতে রয়েছেন। তাকেও ম্যারাথন জেরা চলছে বলে খবর। বাকিবুর কতটা তথ্য মন্ত্রী সম্পর্কে দিচ্ছেন, সেই ধারণা করা যাচ্ছে না। একাধিক ভুয়ো সংস্থা তৈরি হয়েছে এই কয়েক বছরে। সেইসব নথির নেপথ্যে যেতে চাইছেন ইডি কর্তারা৷

জ্যোতিপ্রিয়র কন্যারও ইডি অফিসে ডাক পড়েছিল। তবে তিনি সোমবার বেলাতেও সব তথ্য, নথি পাঠাননি বলে খবর। এদিন সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক। ঘণ্টাখানেক পরে তিনি বেরিয়েও যান। সাংবাদিকদের কাছে তিনি বলেন, ভাইয়ের বিষয়ে একটি চিঠি জমা দেওয়ার ছিল। কী বিষয়ে চিঠি, তা তিনি জানেন না।

ইডির কাছে এখন একাধিক মোবাইল ফোন রয়েছে। সেইসব খতিয়ে দেখা হচ্ছে। একাধিক কথোপকথন, কাগজপত্র সামনে আসছে। অন্দরের খবর, ইডি সব তথ্য গোছাতে শুরু করেছে। নিজেদের হেফাজতে নেওয়ার পরেই শুরু হবে সেই তথ্য পেশ।

মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনই জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কতদিনে তিনি ছাড়া পাবেন? জানা গিয়েছে, সোমবার বিশেষ আদালতে যেতে পারে ইডি। আদালতকে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। আদালতের নির্দেশ মেনেই কাজ করবেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+