Jyotipriya Mallick: অসুস্থতার কথা ধোপে টিকল না, জেল হেফাজতেই থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক
শরীর খারাপ ধোপে টিকল না। জেল হেফাজতেই থাকতে হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। বৃহস্পতিবার বিচারক এই নির্দেশ জানিয়ে দিলেন। শরীর খারাপের কারণে জ্যোতিপ্রিয় শশরীরে এদিন আদালতেই উপস্থিত হতে পারেননি৷ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে মন্ত্রীকে।
এদিন মেয়াদ শেষে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতের তোলা কথা হয়েছিল। কিন্তু এদিন সকাল থেকেই অসুস্থ ছিলেন মন্ত্রী। একদমই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বার হতে পারছিলেন না। ফলে তিনি ভার্চুয়ালি আদালতে উপস্থিত হয়েছিলেন। এদিন দুপুরে মামলার শুনানি হয়। এরপর বিচারক কিছু সময় নিয়েছিলেন।

জ্যোতিপ্রিয় মল্লিক এদিন আদালতে নিজের অসুস্থতার কথা বলেছিলেন। মুক্তি চেয়েছিলেন তিনি। নিজেকে আইনজীবী বলেও এদিন পরিচয় দিয়েছেন মন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিকের কী হয়েছে? জিজ্ঞেস করেছিলেন বিচারক। নিজের শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন মন্ত্রী। তখন বিচারক তাকে বিশ্রামের কথা বলেছিলেন।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীর তরফে জামিনের আবেদন জানানো হয়নি। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক একাধিকবার নিজের শরীর খারাপের কথা বলেছিলেন। এদিকে ইডির তরফে জানানো হয়, তাকে ধারাবাহিক জেরা করার প্রয়োজন আছে। সেজন্য জেলেও জেরা করা হতে পারে।
জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বিচারককে বলেন, তার ৩৫০ এর উপর সুগার রয়েছে। হাত - পায়ে ব্যথা। মন্ত্রীর আইনজীবীর তরফে এদিন জেলের মধ্যে জ্যোতিপ্রিয় যাতে খাট, বালিশ, বিছানা পান। সেই আবেদন করেন। কিন্তু বিষয়টি জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। এই কথা জানিয়ে দেওয়া হয়।
বিকেলের দিকে শুনানির রায় শোনান বিচারক। জেল হেফাজতে থাকার দিন আরও বাড়ল মন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিককে ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই সময় ইডি আধিকারিকরা জেলে গিয়ে মন্ত্রীকে জেরা করতে পারবেন। এই কথা আগেই জানানো হয়েছিল।
অর্থাৎ রেশন বণ্টন দুর্নীতিতে এখন জেলবন্দিই থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মাটিতেই কম্বল বিছিয়ে আপাতত তাকে ঘুমাতে হবে। তবে মন্ত্রীর বায়না প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ কতটা কানে নেবে? সেই বিষয়ে কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications