West Bengal Ration Scam: নির্দোষ প্রমাণে বোমা ফাটাবেন মমতার বালু? নজর সবার

West Bengal Ration Scam: চার দিন পরে সব কিছু জানতে পারবেন। কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সম্প্রতি এমনটাই মন্তব্য করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই চারদিন আজ সোমবার শেষ হচ্ছে। দীর্ঘ ইডি হেফাজত শেষে এদিন ফের আদালতে তোলা হবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।

ফলে এদিন আদালতের সামনে তিনি কি বলেন সেদিকে তাকিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে আইনজীবীমহল। এমনকি মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছের মন্ত্রী বালু নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি বলেন সেদিকে তাকিয়ে তৃণমূল নেতৃত্বও। অন্যদিকে ইডির তরফে আদালতে এদিন কি দাবি করা হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

West Bengal Ration Scam

রেশন দুর্নীতিতে (West Bengal Ration Scam) গত কয়েকদিনে একাধিক জায়গায় হানা দিয়েছে তদন্তকারী সংস্থা। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের দুই আপ্ত-সয়াহককে দফায় দফায় জেরা করেছে ইডি। গত কয়েকদিনের এহেন দীর্ঘ তল্লাশিতে একাধিক নতুন তথ্য ইডির হাতে এসেছে বলে জানা যাচ্ছে। এদিন শুনানিতে সেই সমস্ত তথ্য ইডি আদালতে পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ইডি হেফাজতে থাকা রাজ্যের বনমন্ত্রীকে কমান্ড হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। আর সেই সময় একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, চক্রান্ত করে বিজেপি আমাকে ফাঁসিয়েছে। মমতা'দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমি এখন মুক্ত। আপনারা চার দিন পরে সব কিছু জানতে পারবেন। আর সেই চারদিন আজই শেষ হচ্ছে।

ফলে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেন সেদিকে নজর সবার। তবে আদালতের সামনে কিছু জানাবেন নাকি সাংবাদিকদের সামনে কিছু বলেন কিনা তা নিয়ে জল্পনা। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মন্ত্রীকে সিজিও অফিস থেকে তদন্তকারীরা বের হবেন। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এরপর ব্যাঙ্কশাল আদালতে জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হবে। বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতিতে (West Bengal Ration Scam)তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আর সেই তদন্তে গত ২৬ নভেম্বর রাজ্যের বনমন্ত্রীর বাড়িতে তল্লাশি করে ইডি। সেদিনই গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয় তাঁকে। কিন্ত্য আদালতের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপর কয়েকদিন বাইপাসের হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হলে মন্ত্রীকে হেফাজতে নেন ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+