Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়কে আর হাসপাতালে রাখার দরকার নেই, সিদ্ধান্ত চিকিৎসকদের

আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। অ্যাপোলো হাসপাতাল চিকিৎসক সূত্রে এই কথাই জানা গিয়েছে। কিন্তু কবে তাকে ছাড়বেন চিকিৎসকরা? সেই প্রশ্নের উত্তর এই খবর লেখা পর্যন্ত সামনে আসেনি। হাসপাতাল থেকে বেরোলেই শুরু হয়ে যাবে ইডি হেফাজত। একের পর এক প্রশ্নবানের সামনে পড়তে হবে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে।

আদালত কক্ষেই অজ্ঞান হয়ে পড়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। আদালতের নির্দেশেই তাকে হাসপাতালে পাঠানো হয়। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুগারের মাত্রা ওঠানামা করেছে মারাত্মকভাবে। এছাড়াও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল শরীরে।

Jyotipriya Mallick

গত তিনদিন ধরে একাধিক রক্ত পরীক্ষা হয়। মন্ত্রীর শরীরের একাধিক পরীক্ষা করেন চিকিৎসকরা। বাইরে থেকেও চিকিৎসক এসেছিলেন মন্ত্রীকে দেখতে। হৃদযন্ত্রে সামান্য দুর্বলতা আছে জ্যোতিপ্রিয় মল্লিকের। এছাড়াও কিডনির সমস্যাও দেখা গিয়েছে তার। সুগারের মাত্রা হঠাৎ করে ওঠানামা করেছে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও যথেষ্ট চিন্তার জায়গায় ছিল। কিন্তু এখন সেইসব সমস্যা অনেকটাই দূর হয়েছে। মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কবে নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতাল থেকে ছাড়া পাবেন? সেই প্রশ্ন উঠেছে। কারণ মন্ত্রীকে এরপর ধারাবাহিক জেরা করবে ইডি। ১০ দিনের ইডি হেফাজত দিয়েছে বিশেষ আদালত। হাসপাতাল থেকে ছাড়া পেলেই ইডি হেফাজতে মন্ত্রীকে যেতে হবে। তদন্তকারীরাও প্রশ্ন সাজাতে শুরু করে দিয়েছেন। কেবল অপেক্ষায় রয়েছে মন্ত্রী ছাড়া পাওয়ার।

সোমবার সন্ধ্যার দিকে জানা গিয়েছে মন্ত্রীকে ছাড়া হবে হাসপাতাল থেকে। অ্যাপোলো হাসপাতালে আর জ্যোতিপ্রিয় মল্লিককে রাখার প্রয়োজন নেই। শারীরিকভাবে তিনি যথেষ্ট সুস্থ। এই মুহূর্তে হাসপাতালে রেখে তার চিকিৎসা করার কোনও প্রয়োজন নেই। কিন্তু কবে মন্ত্রীকে ছাড়া হবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। নির্দিষ্ট দিন এখনোও হাসপাতাল ঠিক করেনি। তাই জানা যাচ্ছে।

অন্যদিকে ব্যাঙ্কশাল আদালতে আলিপুর কমান্ড হাসপাতালের তরফ থেকে একটি আবেদন করা হয়। জ্যোতিপ্রিয় মল্লিককে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আদালতের তরফ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষ আবেদন জানিয়েছেন।

হাসপাতালের উপর যথেষ্ট রোগীর চাপ রয়েছে এই মুহূর্তে। জ্যোতিপ্রিয় মল্লিককে পরীক্ষা ও চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হোক। কমান্ড হাসপাতালে রীতিমতো রোগীর চাপ রয়েছে বলেই এই আবেদন। কিন্তু এই দাবি আদালত শুনতে চায়নি। আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ইডি হেফাজত থেকে পরবর্তীতে কমান্ড হাসপাতালেই মন্ত্রীকে নিয়ে যাওয়া হবে। সোমবার পরিষ্কার আদালত একথা জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+