তছরুপে অভিযুক্ত অর্জুন!তৃণমূলের নেতাকে মন্ত্রী করতে দৌড়াদৌড়ি কৈলাসের,জল্পনা বাড়ালেন জ্যোতিপ্রিয়

বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। চেয়ারম্যান থাকাকালীন তিনি ৪৬ লক্ষ টাকা তছরুপ করেছিলেন বল

বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। চেয়ারম্যান থাকাকালীন তিনি ৪৬ লক্ষ টাকা তছরুপ করেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন জ্যোতিপ্রিয়।

 ৪৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ

৪৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ

চেয়ারম্যান থাকাকালীন তিনি ৪৬ লক্ষ টাকা তছরুপ করেছিলেন অর্জুন সিং। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন অর্জুনকে কেউ ছোঁবে না। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য তিনি এসব করছেন বলেও অভিযোদ করেছেন জ্যোতিপ্রিয়।

চাঞ্চল্যকর দাবি জ্যোতিপ্রিয়র

চাঞ্চল্যকর দাবি জ্যোতিপ্রিয়র

জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তৃণমূলের এক বড় নেতাকে মন্ত্রী করতে অনেক দৌড়াদৌড়ি করেছিলেন। এখন অর্জুন সিংকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য নানা কাণ্ড কারখানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

২৩ জুলাই ভাটপাড়া চলো অভিযান

২৩ জুলাই ভাটপাড়া চলো অভিযান

জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ভাটপাড়ার মানুষ অর্জুন সিং-এর ওপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন। তাঁর মন্তব্য ভাটপাড়ায় আবার ভোট হবে, আর অর্জুন সিং হারবেন। ২৩ জুলাই ভাটপাড়া চলো অভিযানের কর্মসূচির কথা জানিয়েছেন তিনি।

বিজেপির জনপ্রতিনিধিরা সবাই যোগ দেবেন তৃণমূলে

বিজেপির জনপ্রতিনিধিরা সবাই যোগ দেবেন তৃণমূলে

তৃণমূলে যাওয়ার জন্য বিজেপি কর্মীদের জন্য কার্যত সময়সীমা বেধে দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন, আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপির হাতে থাকা সব কটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে।

বিজেপি হল জোকারের দল

বিজেপি হল জোকারের দল

বিজেপি হলো জোকারের দল। ওদের দিন শেষ। প্রতিদিন যেভাবে পেট্রোল,ডিজেলের দাম যে ভাবে বাড়ছে, তাতে কোভিড ৯০ না থাকলে তারা আন্দোলন করে এর জবাব কেন্দ্র সরকারকে দিতে পারতাম। মন্তব্য করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বিজেপির বদলাও চাই, বদলও চাই স্লোগানের কটাক্ষ করেন। তিনি প্রশ্ন করেন, বাংলায় বসে কি বলা যায় বদলা নেব। তাঁর প্রশ্ন বিজেপি কি বাংলার মানুষকে বোকা ভাবছে। ওরা যত বদলার কথা বলবে, তত উন্নয়ন করে দেখাবে তৃণমূল সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+