Jyotipriya Mallick: কোন জাদুতে ২ বছরেই কোটিপতি 'বালু', জ্যোতিপ্রিয়-র সম্পত্তির পরিমাণ চমকে ওঠার মতো
রেশন দুর্নীতির কোটি কোটি টাকা নয়ছয়। গরিব মানুষের জন্য বরাদ্দ চাল-ডাল নিয়ে কালোবাজারির বিপুল ব্যবসা রমরমিয়ে চলেছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। যার অন্যতম চক্রী নাকি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত ২ বছরে নাকি তাঁর সম্পত্তির পরিমান কয়েক কোটি টাকা বেড়েছিল।
ম্যাজিক যেন। নির্বাচন কমিশনে আয়ের যে হিসেব তিনি জমা দিয়েছিলেন তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগার। ২ বছরে কয়েক কোটি টাকার সম্পত্তি বেড়েছে মন্ত্রীর। ২০২১ সালে নির্বাচনের আগে জ্যোতিপ্রিয় মল্লিক নিজের আয়ের যে হিসেব দিয়েছেন তা ২০১৫-১৬র নির্বাচনের সম্পত্তির হিসেবের তুলনায় কয়েকগুণ বেশি।

২০১৫-১৬ সালে জ্যোতিপ্রিয় মল্লিক িনর্বাচন কমিশনের কাছে যে সম্পত্তির হিসেব দিয়েছেন সেটার পরিমাণ ছিল ২ লক্ষ ৪০ হাজার ৯১৭। তার পরে এক লাফে ২০১৬-১৭ অর্থবর্ষে সেই সম্পত্তির পরিমাণ ১১ লক্ষ ৯৮ হাজার ১৪৮ টাকা হয়ে গিয়েছিল। ২০১৮-১৯ অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছিল ৫১ লক্ষ ৯৩ হাজার ৫৭৬ টাকা আর
২০২১ সালে নির্বাচন কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিক যে হলফনামা জমা দেন, তাতে ২০১৫-১৬ সালে তাঁর রোজগার ছিল ২,৪০,৯১৭ টাকা। ২০১৬-১৭ সালে তা বেড়ে হয় ১১,৯৮,১৪৮ টাকা। ২০১৭-১৮ সালে ১২,৪০,২৫৫ টাকা। ২০১৮-১৯ সালে ৫১,৯৩৫৭৬ টাকা। ২০১৯-২০ সালে ৪০,২১,৯১০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে সেই সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছিল ৮০ লক্ষ টাকা। আর স্ত্রীর আয় ১৮ লক্ষ টাকা দেখিয়েছিলেন তিনি।
তারপরে ২০২১ সালেই জ্যোতিপ্রিয় মল্লিক দেখান তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকারও বেশি। তাঁর নিজের নামে ১২টি ফিক্সড ডিপোজিট রয়েছে। আর তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। তাঁর একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। স্ত্রীর ফিক্সড ডিপোজিট রয়েছে ৩০ লক্ষ টাকা।
এই নথিতেই স্পষ্ট কী পরিমাণে গত ১০ বছরে জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ বেড়েছে। কো জাদুকাঠির বলে এই অর্থলাভ তা নিয়েই জল্পানা তৈরি হয়েছে। রেশন দুর্নীতিতে তাঁর নাম উঠে আসার পর থেকে দুয়ে দুয়ে চার করতে শুরু করে দিয়েছেন সকলে। তাহলে কি এই সম্পত্তির বহর বাড়ার নেপথ্যে সেই রেশনরে চাল-গমের কালোবাজারি রয়েছে।
শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয় তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তিও গত কয়েক বছরে বেশ বেড়েছে। বাকিবুর রহমাের সম্পত্তি দেখে চমকে উঠেছিলেন তদন্তকারীরা। সাধারণ চালের মিলের মালিকের ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে তাঁরা। এই বাকিবুর রহমানের যোগ ধরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। আজই তাঁকে হেফাজতে িনয়ে জেরা করবেন তদন্তকারীরা। বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পাও রয়েছে তদন্তকারীদের।












Click it and Unblock the Notifications