যত বদলার কথা বলবে, তত উন্নয়ন! বিজেপিতে দুর্নীতি মহিলা পর্যায়ে, বিস্ফোরক জ্যোতিপ্রিয়

বিজেপির প্রথম নেতা থেকে শেষ নেতা পর্যন্ত, সবাই জোকার। শনিবার উত্তর ২৪ পরগনায় এমনটাই মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

বিজেপির প্রথম নেতা থেকে শেষ নেতা পর্যন্ত, সবাই জোকার। শনিবার উত্তর ২৪ পরগনায় এমনটাই মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপিতে ঘুন ধরে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে উত্তর ২৪ পরগনার সমস্ত সিঁড়িই নেমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজেপি হল জোকারের দল

বিজেপি হল জোকারের দল

বিজেপি হলো জোকারের দল। ওদের দিন শেষ। প্রতিদিন যেভাবে পেট্রোল,ডিজেলের দাম যে ভাবে বাড়ছে, তাতে কোভিড ৯০ না থাকলে আমরা আন্দোলন করে এর জবাব কেন্দ্র সরকারকে দিতে পারতাম। মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

বদলাও চাই, বদলও চাইকে কটাক্ষ

বদলাও চাই, বদলও চাইকে কটাক্ষ

জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বিজেপির বদলাও চাই, বদলও চাই স্লোগানের কটাক্ষ করেন। তিনি প্রশ্ন করেন, বাংলায় বসে কি বলা যায় বদলা নেব। তাঁর প্রশ্ন বিজেপি কি বাংলার মানুষকে বোকা ভাবছে। ওরা যত বদলার কথা বলবে, তত উন্নয়ন করে দেখাবে তৃণমূল সরকার।

 তৃণমূলে কর্মীকে শাসন করা হয়

তৃণমূলে কর্মীকে শাসন করা হয়

জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন তৃণমূলে কর্মীকে শাসন করা হয়, যা অন্য দলে হয় না। তিনি আরও বলেন, আমফান ক্ষতিপূরণে দুর্নীতির তদন্ত হবে। যাঁরা যোগ্য নন, তাঁরা টাকা পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে। দলের কেউ এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 বিজেপিতে দুর্নীতি মহিলা পর্যায়ে

বিজেপিতে দুর্নীতি মহিলা পর্যায়ে

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি দুর্নীতি টাকা কিংবা গ্যাসের পর্যায়ে নেই, চলে গিয়েছে মহিলা পর্যায়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+