মতুয়া-ভোটের লক্ষ্যে বিজেপির নাগরিক-তাস বুমেরাং হবে, ভোটবাক্সেই জবাব জ্যোতিপ্রিয়র

মতুয়া-ভোটের লক্ষ্যে বিজেপির নাগরিক-তাস বুমেরাং হবে, ভোটবাক্সেই জবাব জ্যোতিপ্রিয়র

মতুয়াদের সঙ্গে মিথ্যাচার করছে বিজেপি। অমিত শাহ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের রাজনীতি করছেন। কিন্তু মতুয়ারা খুশি নন, অমিত শাহের মিথ্যা আশ্বাসে। তাঁদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির দ্বিচারিতা। এবার ভোটবাক্সেই সেই জবাব পাবেন বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

তৃণমূলকে ঠেকাতে পারবে না বিজেপি

তৃণমূলকে ঠেকাতে পারবে না বিজেপি

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অমিত শাহ মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে প্রতারণা করেছেন। বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর বেশ বুঝতে পারছেন মতুয়াদের মতিগতি। তাই তৃণমূলকে ঠেকাতে সভাস্থলে জল ঢুকিয়ে সভা পণ্ড করার চেষ্টা করছেন। কিন্তু ওসব করে তৃণমূলকে ঠেকাতে পারবে না বিজেপি।

মতুয়াদের ভুল বোঝানো হয়েছে

মতুয়াদের ভুল বোঝানো হয়েছে

জ্যোতিপ্রিয়র কথায়, মতুয়ারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের পাশে থাকবেন। মতুয়াদের ভুল বোঝানো হয়েছে। সব মতুয়ারাই নাগরিক। নাগরিকদের নতুন কের নাগরিকত্ব প্রদান হয় নাকি। তাঁরা যদি নাগরিক না হবেন, তা হলে ভোটাধিকার থেকে সমস্ত পরিষেবা তাঁরা পাচ্ছেন কী করে। আর কী করেই বা শান্তনু ঠাকুর সংসদে গেলেন।

মতুয়াদের ভুল ভেঙে দিতে সক্ষম

মতুয়াদের ভুল ভেঙে দিতে সক্ষম

জ্যোতিপ্রিয় বলেন, আমরা মতুয়াদের সেই ভুল ভেঙে দিতে সক্ষম হয়েছি। অমিত শাহ আবার যে খেলা খেলে গিয়েছেন, তা নিয়েই ২০ ফেব্রুয়ারি ঠাকুরনগরের সভা থেকে বলব। এই সভায় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবেন। যতই জল ঢালুক, জঞ্জাল ফেলুক, আগুন লাগাক, কিছু এসে যায় না। ঠাকুরনগরে আমাদের সভা হবে।

বিজেপিকে বুঝিয়ে দিতে চাই, বলছেন জ্যোতিপ্রিয়

বিজেপিকে বুঝিয়ে দিতে চাই, বলছেন জ্যোতিপ্রিয়

জ্যোতিপ্রিয় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানান, ঠাকুরনগরের সভায় শুধু বনগাঁ লোকসভার পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে লোক যাবে। হাবড়া আর অশোকনগর থেকে কোনও লোক যাবে না। কারণ আমরা শুধু মতুয়া অধ্যুষ্যিত কেন্দ্র থেকে লোক নিয়ে গিয়ে বিজেপিকে বুঝিয়ে দিতে চাই, মানুষকে ভুল বোঝানো যাবে না। মতুয়াদের পাশে আছি আমরা। রাজনৈতিক লড়াই হবে।

বিজেপি এবার জবাব পাবে মতুয়া ভোটে

বিজেপি এবার জবাব পাবে মতুয়া ভোটে

বাংলায় প্রায় ৮০টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের আধিপত্য রয়েছে। গত লোকসভা ভোটে মতুয়া ভোটে আধিপত্য বিস্তার করেই প্রভূত সাফল্য পেয়েছিল বিজেপি। এবার তার জবাব পাবে। সিএএ আইনে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল। কিন্তু প্রতারিত হয়েছেন মতুয়ারা। ভোটবাক্সে তার জবাব দিতে তারা তৈরি এবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+