Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরে ইডির স্ক্যানারে হাবড়ার কাউন্সিলররা, কাদের তলবের সম্ভাবনা ?
মন্ত্রী হওয়ার আগে উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে সেই কানেকশনকেই কাজে লাগিয়েছেন তিনি। এমনই মনে করছেন তদন্তকারীরা। জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ঘুম উড়েছে জেলার একাধিক কাউন্সিলরের।
সূত্রের খবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ হাবরার একাধিক কাউন্সিলর এবার ইডির স্ক্যানারে। তাঁদের তলব করে জেরা করা হতে পারে। রেশন দুর্নীতিতে এই কাউন্সিলরদেরও ভূমিকা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সেই কাউন্সিলর নাকি একটা সময়ে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের ছাত্র পরিষদের নেতা ছিলেন। তারপরেই নাকি িতনি পুরসভার টিকিট পান। এখন তিনি হাবড়ার এক পুরসভার কাউন্সিলর।

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই নাকি প্রমাদ গুণতে শুরু করেছেন সেই তৃণমূল কাউন্সিলর । কারণ তাঁকেই জেরা করা হতে বলে আশঙ্কা করা হচ্ছে। তারপরেই তালিকায় রয়েছে বিধাননগরের এক প্রাক্তন কাউন্সিলর। তাঁকে নাকি মন্ত্রীর সঙ্গে ছায়ার মতো দেখা যেত গত কয়েক মাস ধরে।
বাকিবুরকে গ্রেফতারির পরে নাকি একে একে এই নেতাদের নাম উঠে এসেছে। উত্তর ২৪ পরগনার চাল ব্যবসায়ী িছলেন বাকিবুর রহমান। তাঁকে গ্রেফতার করে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তদন্তকারীরা প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন। একজন সাধারণ চালের মিলের মালিকের এই বিপুল পরিমাণ সম্পত্তি কীভাবে হল তা িনয়ে জেরা শুরু হয়েছে। সেই বাকিবুর যোগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেরা করে যে নামের তালিকা পেয়েছে এবার সেই তালিকা ধরে জেরার ডাক পড়তে পারে হাবড়াা এবং উত্তর ২৪ পরগনার একাধিক কাউন্সিলরকে।












Click it and Unblock the Notifications