তৃণমূলের মুখ নিয়েই এগোচ্ছে বিজেপি! শুভেন্দু-মুকুলকে নিশানা জ্যোতিপ্রিয়র

তৃণমূলের মুখ নিয়েই এগোচ্ছে বিজেপি! শুভেন্দু-মুকুলকে নিশানা জ্যোতিপ্রিয়র

বিজেপিকে (bjp) ফের অসভ্য, মিথ্যাবাদী ও বর্বরের দল বলে আক্রমণ করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) না থাকলে তাঁদের মতো নেতা, মন্ত্রীদের কোনও দাম নেই।

বিজেপিকে অসভ্য, বর্বরের দল বলে আক্রমণ

বিজেপিকে অসভ্য, বর্বরের দল বলে আক্রমণ

বিজেপিকে ফের অসভ্য, বর্বরের দল বলে আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের। এদিন তিনি হাবরায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, বিজেপি প্রথমে ফের দুর্নীতি, তোলাবাজিতে নাম জড়িয়ে দেহে। না পারলে চরিত্র হনন করবে। এতেও না হলে হত্যা করবে। পাশাপাশি এদিন তিনি রেশন ব্যবস্থা নিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন।

 জীবনের সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য

জীবনের সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য

এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তিনি বর্ধমানের কৃষক পরিবারের ছেলে। কেউ চিনতো না তাঁকে। পড়াশোনা করতে কলকাতায়। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় এবং রাজনীতিতে যোগদান। মমতা বন্দ্যোপাধ্যায়েই জন্যেই তিনি আজকে মন্ত্রী। জীবনে যা কিছু পেয়েছেন তার কৃতিত্বের সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তাদের মতো নেতা, মন্ত্রীদের কোনও দাম নেই।

তৃণমূলের মুখ নিয়েই চলছে বিজেপি

তৃণমূলের মুখ নিয়েই চলছে বিজেপি

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "বিজেপির কোনও মুখ নেই। তৃণমূলের মুখ নিয়েই ওই দলটা চলছে। বিজেপিতে একটাই মুখ আছে। সেটা গালাগাল করার মুখ। বাকি যে মুখগুলো সব তৃণমূল থেকে নেওয়া। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব মুখই তৃণমূল থেকে নেওয়া। প্রসঙ্গত সাড়ে তিনবছর আগে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ই হোন আর গতমাসে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী সবাই বিজেপিতে যোগ দিয়েছেন এবং তৃণমূলের অন্দরনহলের সব কথা জানেন।

 শুভেন্দু অধিকারীকে নিশানা

শুভেন্দু অধিকারীকে নিশানা

এরপর এক সভায় তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করেন। প্রসঙ্গত এদিন পুরুলিয়ায় রোড শো থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, পুরুলিয়ায় জেলায় পরিষদ জিতেছিল বিজেপি। কিন্তু রাতের অন্ধকারের পুলিশের সাহায্য নিয়ে জয় পায় তৃণমূল। এব্যাপারে জ্যোতিপ্রিয় মল্লিক বলে, সেই সময় পুরুলিয়ার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী নিজেই। ফলে তৃণমূলকে কালিমালিপ্ত করতে গেলে তাঁর গাগেই আগে কালি লাগবে।

এফসিআই-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এফসিআই-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এদিন হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে সাংবাদিক বৈঠক করেন খাদ্যমন্ত্রী। সেখানে তিনি নথি দেখিয়ে ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, চাল কেনা থেকে বন্টন সব কিছুতেই দুর্নীতি করেছে এফসিআই। এব্যাপারে তদন্তের দাবি করেন তিনি।
পাশাপাশি তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বর্ধমানের কর্মসূচিকে কটাক্ষ করেন। কৃষকের বাড়ি থেকে একমুঠো চাল নেওয়াকে দিল্লির আন্দোলনরত কৃষকদের দেখানোর জন্য বলে কটাক্ষ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+