Jyotipriya Mallick:রেশন দুর্নীতিতে বালুর নাম জড়ালো কীভাবে? কোন পথে এগোবে তদন্ত?
মধ্যরাতে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় তিনি গ্রেফতার হলেন। আর সেখানেই উঠে আসছে একাধিক প্রশ্ন। বাকিবুর রহমানকে আগেই গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে জ্যোতিপ্রিয়ের সম্পর্ক কতটা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইডির আধিকারিকরা একাধিক তথ্য জোগাড় করেছে। মন্ত্রীর নামে একাধিক অভিযোগও আছে বলে শোনা গিয়েছে। অনেকের মুখেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম উঠে এসেছে বলেই খবর। এবার কতটা সত্যতা সামনে আসে। তাই দেখার বিষয়।

রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি নিয়ে বেশ কয়েক বছর ধরেই চর্চা হচ্ছে। বাকিবুর রহমানের নামও উঠে আসছিল৷ রেশন ডিলার, ব্যবসায়ী হিসেবে বাকিবুর দুর্নীতির অনেক গভীরে চলে গিয়েছেন। সেই কথাও একাধিক বিরোধী নেতা উল্লেখ করেছিলেন। কিন্তু সেভাবে তদন্ত এগোয়নি।
বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। দুজনের একসঙ্গে ছবি দেখিয়ে জোর গলায় সেই কথাই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন, মন্ত্রীর সঙ্গে বাকিবুরের ২০১২ সাল থেকে যোগাযোগ। ঘনিষ্ঠতা আরো বাড়ে।
নোটবন্দির সময় তার স্ত্রীর নামে ব্যাঙ্কে টাকা বদল হয়েছিল। চার কোটি টাকা এভাবে বদল হয়েছিল। শুধু তাই নয়, একাধিক হোটেলের কথাও উঠে আসে। দিঘা সহ বিভিন্ন জায়গায় এই হোটেল আছে। এমনই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ২০২০, ২১ ও ২২ সালে তিনটি এফআইআর হয়। বাকিবুর রহমানের নামও সামনে আসে৷ কিন্তু সেভাবে তদন্তের কোনও অগ্রগতি হয়নি। ফলে বাকিবুরের বিরুদ্ধেও রাজ্য পুলিশ তেমনভাবে কোনও তথ্য জোগাড় করতে পারেনি।
এখন প্রসঙ্গ হল ইডির হেফাজতে বাকিবুর রহমান রয়েছেন। প্রাক্তন খাদ্যমন্ত্রীও গ্রেফতার হলেন। তাঁকেও নিজের হেফাজতে রেখে জেরা করবে ইডি। তাহলে কি বাকিবুর ও জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে? বাকিবুর রহমান কিছু তথ্য ইডি দিতেও পারে।
সেইসব তথ্যের ভিত্তিতেই কি ইডি প্রশ্ন সাজাচ্ছে? জেরা করা হবে জ্যোতিপ্রিয় মল্লিককে? বালু গ্রেফতার হওয়ার পরই দাবি করেছেন, বিজেপি ও শুভেন্দুর ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও ক্ষোভ ছিল।
এখন প্রশ্ন হবে, তদন্ত কোন পথে এগোবে? ওয়াকিবহাল মহলের প্রশ্ন, ফের মাঝপথে গিয়ে তদন্ত গতি হারাবে না তো?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications