Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় বাকিবুরকে কি মুখোমুখি বসানো হবে? জেরা করবে ইডি?
নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় ইডি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তোলা হয়েছে। রেশন বন্টন দুর্নীতি হয়েছিল রাজ্যে। সেই মামলাতেই এখন গ্রেফতার তিনি। গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের সঙ্গে কি তাহলে মুখোমুখি বসানো হবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাকিবুর রহমান ইডি হেফাজতে রয়েছেন। তাকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে কোনও উপায়ে তথ্য বার করতে চান তদন্তকারীরা। বেশ কিছু তথ্য ইডি আধিকারিকদের হাতে এসেছে বাকিবুর রেশন বণ্টন দুর্নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনই অভিযোগ তার বিরুদ্ধে। তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে?

গত ১০ বছর ধরে জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান একে অপরের পরিচিত। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একথাও দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দুজনের একসঙ্গে থাকার ছবিও দেখিয়েছেন। দুজনের সম্পর্ক কতটা গভীর? সেই কথাও জানিয়েছেন। বাকিবুরের কাছে জ্যোতিপ্রিয় টাকা রাখতেন? তার সম্পত্তির মধ্যে অন্য কারও সম্পত্তি রয়েছে? সে কথা দাবি করছেন বিরোধীরা।
বাকিবুর রহমানের ১০০ কোটি টাকার জমি পাওয়া গিয়েছে। বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে তার। ব্যাঙ্গালোর, দুবাইতে হোটেল, ফ্ল্যাট পাওয়া গিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে তার। কী করে এত সম্পত্তি করলেন বাকিবুর রহমান? তাহলে কি শাসক দলের কোনও মাথা তার উপর সহায় ছিলেন? এই প্রশ্ন উঠছে। নেতা - মন্ত্রী যোগ না থাকলে কি এত সম্পত্তি করা সম্ভব?
প্রশ্ন উঠছে, কীভাবে জেরা করা হবে জ্যোতিপ্রিয় মল্লিককে? বাকিবুর রহমানকে প্রশ্ন করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। তাহলে কী সেইসব তথ্য জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে দেওয়া হবে। তার মতামত শুনবে ইডি? না কী জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে? একাধিক প্রশ্ন উঠে আসছে।
মন্ত্রীর গ্রেফতারিতে রীতিমতো বিরোধীরা মাঝমাঠে চলে এসেছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরীরা তৃণমূলের বিরুদ্ধে আসরে নেমেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়া ছিল সময়ের অপেক্ষা। একথা বিরোধী নেতৃত্বকে বলতে শোনা যাচ্ছে দুর্নীতি বিশাল অঙ্কের টাকায় হয়েছে। সে কথা দাবি করা হচ্ছে।
মন্ত্রীর গ্রেফতারি নিয়ে তৃণমূল কংগ্রেস পথে নেমে পড়েছে। বিজেপি চক্রান্ত করছে ।শুভেন্দু অধিকারী তথ্য যোগাচ্ছে। বিজেপি ও শুভেন্দুর কথায় এজেন্সি কাজ করছে। এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে উঠছে।












Click it and Unblock the Notifications