বোলপুরে ভিনধর্মের কিশোর প্রেমের মর্মান্তিক পরিণতি
ভিন্ন ধর্মের কিশোরীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল বোলপুরের খাসপাড়ার কিশোরীর। কিন্তু সেই সম্পর্ক দুই বাড়ির কেউই মেনে নেয়নি। তারই মর্মান্তিক পরিণতি হল শনিবার। দুজনের দেহ উদ্ধার করেছে পুলিশ।
ভিন্ন ধর্মের কিশোরীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল বোলপুরের খাসপাড়ার কিশোরীর। কিন্তু সেই সম্পর্ক দুই বাড়ির কেউই মেনে নেয়নি। তারই মর্মান্তিক পরিণতি হল শনিবার। দুজনের দেহ উদ্ধার করেছে পুলিশ।

বোলপুরের খাসপাড়ার কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এলাকার এক কিশোরীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে সম্পর্ক ছিল প্রায় তিন বছরের। ভিন্ন ধর্মের প্রেমের এই সম্পর্ক মেনে নেয়নি কোনও বাড়িই। সম্প্রতি কিশোরী বিয়ে ঠিক করা হয় বাড়ি থেকে।
কিশোরীর বিয়ের উদ্যোগকে মেনে নিতে পারেনি ওই কিশোরী এবং তার প্রেমিক কিশোরও। শনিবার সকালে কিশোরীর বাড়ির কুয়োর পাড়ে রেলিং-এ ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে তারা। দেহ দুটি ময়নাতদন্তে পাটিয়েছে পুলিশ। পরিবারের সম্মান রক্ষার্থে খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Click it and Unblock the Notifications