বাংলায় আরও একটি শিল্প প্রায় ভেন্টিলেশনে যাওয়ার জোগাড়
কঠিন সমস্যার সম্মুখীন বাংলার পাট শিল্প। কার্যকরী মূলধনের অভাব দেখা দিয়েছে। ব্যাঙ্কগুলিও এই শিল্পকে আর ধার দিতে চাইছে না, বলে জানা গিয়েছে।
বর্তমানে কঠিন সমস্যার সম্মুখীন বাংলার পাট শিল্প। কার্যকরী মূলধনের অভাব দেখা দিয়েছে। ব্যাঙ্কগুলিও এই শিল্পকে আর ধার দিতে চাইছে না, বলে জানা গিয়েছে। ঋণ দিতে ঋণদানকারীরা মিলের জমির পরিষ্কার কাগজ চাইছেন মালিকদের থেকে।

৩ টি বড় জুটমিল বন্ধ
বর্তমানে রাজ্যের তিনটি বড় জুটমিল বন্ধ রয়েছে। তিনটি ক্ষেত্রেই কার্যকরী মূলধনের অভাব রয়েছে বলে জানা গিয়েছে।

মালিকপক্ষের অভিযোগ
জুট মিল প্রোমোটর তথা মালিকপক্ষের তরফে অভিযোগ জানিয়ে বলা হয়েছে, রাজ্যের বহু জুটমিলেরই ধার মিলছে না। মিল মালিকরাও ধার পাচ্ছেন না ব্যবসা চালাতে। ব্যাঙ্কগুলিও ধার দিতে শর্ত কড়া করেছে।

জুটমিল গণ্ডগোল
শ্যামনগরের ওয়েভারলি জুটমিলে মালিকপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়েছে। শুক্রবার শ্রমিকরা অফিসে হামলা চালায়, কর্তৃপক্ষের গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ। ২৯ জানুয়ারি থেকেই সেখানে কাজ বন্ধ। ফাণ্ডের অভাব আর ব্যবস্থা স্লথ হয়ে পড়ার কারণে কাজ বন্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রভাব পড়েছে নীরব মোদীদের
নীরম মোদী, মেহুল চোকসিরা হাজার হাজার কোটি টাকার প্রতারণা কর দেশ ছেড়ে পালিয়েছে। ফলে ব্যাঙ্কগুলি এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ঋণ দেওয়ার আগে কারকানার জমির কাগজ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে তারা।












Click it and Unblock the Notifications