আদালতের নির্দেশ না মানলে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, পর্যবেক্ষণে কড়া বার্তা বিচারপতি মান্থার

পুলিশের সিভিল কোর্টের নির্দেশ না মানার প্রবণতায় বিরক্ত হাইকোর্ট। বিচারপতি মান্থার লিখিত পর্যবেক্ষণ, এমনটা চলতে থাকলে পুলিশের বিরুদ্ধে করা পদক্ষেপ বাধ্য হবে হাইকোর্ট,। হুশিয়ারি দিয়ে মান্থার বক্তব্য, বিচার দেওয়ার ক্ষেত্রে পুলিশের এই নির্দেশ না মানার মতো প্রবণতা একটা বড় বাধা। পুলিশের এই ঔদ্ধত্য বরদাস্ত করবে না আদালতে। রাজ্য পুলিশের ডি জি কে নির্দেশ, এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে।

প্রতিটি জেলার এসপিদের সতর্ক করতে হবে। যদি কোনো থানা নির্দেশ অগ্রাহ্য করে সেই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে। ক্যানিং থানার বিরুদ্ধে এই অভিযোগে এসপি বারুইপুর কে আই সি র বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, প্রতিদিন একই অভিযোগ আসছে বিভিন্ন জেলার থানার বিরুদ্ধে।

আদালতের নির্দেশ না মানলে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে

পুলিশের কোনো পরোয়া নেই নিম্ন আদালতের নির্দেশ মানার। কি হচ্ছে এটা? ছেলে খেলা হচ্ছে? প্রতি তিনটে মামলায় একটা পুলিশের নির্দেশ না মানার অভিযোগ। দিনের পর দিন এই ভাবে চলবে! এটা বিচার দেওয়ার পথে অন্তরায়। এদিন মিছিল নিয়ে পুলিশকে কড়া বার্তা দিয়েছেন তিনি। কেন বারবার পুলিশ মিছিলের অনুমতি আটকাচ্ছে। মিছিল নিয়ে কেন আদালতে আসতে হচ্ছে এই নিয়ে প্রশ্ন করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+