Jyotipriya Mallick: আগামী দু'দিন কমান্ডেই জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা, পুলিশকে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা কোথায় হবে? বৃহস্পতিবারও তার কোনও ফয়সালা হল না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সময় বেশ কিছু সম্ভাবনার কথা উঠে আসে। তবে নির্দিষ্ট কোনও রাস্তা বার হয়নি।
আলিপুরের কমান্ড হাসপাতাল মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করতে চাইছে না। বার বার একই কথা বলে আসছে কর্তৃপক্ষ। মূলত, সেনা জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয় এই হাসপাতালে। পরিসেবার উপর আলাদা করে চাপ থাকে। সেখানে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা যথেষ্ট সমস্যার।

এখনও সিদ্ধান্ত না হওয়ায় ফের ইডিকে সমাধান সূত্র বের করতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এর মধ্যে দুবার জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য কমান্ড হাসপাতালে যেতে অনুমতি আদালতের। কোনও সাধারণ নাগরিক যেন প্রবেশ না করতে পারে হাসপাতালে। সেই বিষয় পুলিশ নিশ্চিত করবে। এই নির্দেশ দিয়েছে আদালত।
কমান্ড হাসপাতালের পক্ষে আইনজীবী অনামিকা পান্ডের বক্তব্য, একজন সেনা যখন আসছেন তখন তাদের সব তথ্য দিতে হয়। এক্ষেত্রে প্রচুর বাইরের লোক চলে আসছে। সেই তথ্য নষ্ট হতে পারে। নেভি, অন্যান্য সেনারও এখানে চিকিৎসা হয়।
তার আরও বক্তব্য, কল্যাণী এইএমস, বিএসএফ সল্টলেক ইত্যাদি হাসপাতাল আছে। বিএসএফ ইএসআই সল্টলেক, রেলওয়ে হাসপাতালও আছে। সেইসব হাসপাতালেও হতে পারে চিকিৎসা। কমান্ড হাসপাতালের তরফে অভিযোগ, ইডি যে মামলায় নেই, সেই চোরাকারবারিদের চিকিৎসার জন্য কমান্ডে পাঠানো হচ্ছে।
বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, কত দিন অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়? উত্তরে আইনজীবী জানান, প্রতি একদিন অন্তর। কমান্ড ছাড়া কি আর কোথাও এই স্বাস্থ্য পরীক্ষা হতে পারে না? জানতে চান বিচারপতি। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, আজ কমান্ড যে নিরাপত্তা নষ্টের দাবি করে মামলা করেছে। বিএসএফের হাসপাতালে সেই একই প্রশ্ন উঠতে পারে।
তিনি মনে করেন, দুটি কেন্দ্রীয় এজেন্সি এভাবে বিরোধ করতে পারে না। যখন ডায়গনিসিস লাগবে সেটা সমস্যা হবে। কল্যাণী এইএমএস হাসপাতাল দূরত্বের কারণে সম্ভব নয়। বাকি হাসপাতাল যথেষ্ট প্রস্তুত নয়। বিএসএফ হাসপাতালে যেতে হাইকোর্টের নির্দেশ নিতে হবে। ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী এই দাবি করেছেন।
কমান্ডে সেনা ও তাদের পরিবার ছাড়া কারো চিকিৎসা নয়। এজ আর্জি নিয়ে মামলা দায়ের হয়েছিল। আগামী ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার মাঝখানে দুদিন জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসপাতালেই দেখানো হবে।












Click it and Unblock the Notifications