Sandeshkhali Incident: বীরপুঙ্গব শাহজাহান রাত ১২টার মধ্যে ইডির হাতে ধরা দিন: বিচারপতি গঙ্গোপাধ্যায়
Sandeshkhali Incident: শুক্রবার সকালে তল্লাশি অভিযানে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় ইডি-র টিমকে। তাঁরা যখন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সেই সময় অতর্কিতে হামলা চালায় প্রচুর মানুষ। তাঁরা শাহজাহানের অনুগামী বলেই মনে করা হচ্ছে।
এই ঘটনার (ED attacked in Sandeshkhali) খবর পেয়েই এদিন উদ্বেগ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজলাসে বসেই তিনি (Abhijit Gangopadhyay) বলেছিলেন, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে।

সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি (Abhijit Gangopadhyay) বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে আমি উদ্বিগ্ন। তিনি চান, আজ রাত ১২ টার মধ্যেই যাতে ইডি দফতরে হাজিরা দেন শেখ শাহজাহান। হাজিরা দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে 'বীরপুঙ্গব' বলেও কটাক্ষ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
তিনি মনে করেন, এই ঘটনা গোটা দেশের কাছে বাংলাকে ছোট করেছে। রাজ্যের শাসক দলের কাছে তাঁর প্রশ্ন, এই সব তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করতে কত টাকা খরচ করা হয়েছে?
এরপরই তিনি হামলাকারীদের নিয়ে উদ্বোগ প্রকাশ করেন। তিনি বলেন, "যাদের লেলিয়ে দেওয়া হল, তারা ভারতবর্ষের নাগরিক তো? অন্য কোনও জায়গার নয় তো? তারা নৌকা করে আসেনি তো? সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারা কাকে আশ্রয় দিয়েছে।"
এদিন সন্ধ্যায় তিনি আরও একবার বলেন, দুপুরে যা বলেছিলাম, তা সচেতন ভাবে বলেছি। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় মনোবল ভেঙে পড়বে না, আগামদিনে উল্লেখ্য, দুপুরে বিচারপতি এই মন্তব্য করার পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। বিচারপতি সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরই তাঁকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে লিখেছেন, "এই সব মন্তব্যের পর আপনার আর বিচারপতির আসনে থাকা সাজে না। লজ্জা থাকলে পদত্যাক করুন।"
শুক্রবার বিকেলে ইডি অফিসারদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিচারপতি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসও গিয়েছিলেন হাসপাতালে। সেখানে ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল বোস।
Governor of West Bengal Dr CV Ananda Bose visited the ED officials who were attacked during their duty and admitted to hospital in Kolkata with serious injuries. pic.twitter.com/Svz61FBc1J
— ANI (@ANI) January 5, 2024
পরে হাসপাতাল থেকে বেরিয়ে নজিরবিহীন ভাবে ফের একবার রাজ্য প্রশাসনকে একহাত নেন তিনি। বলেন, রাজ্যে গনতন্ত্র আক্রান্ত। এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও সরব হন রাজ্যপাল বোস।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications