কণ্ঠ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ভাষা বিজেপি ও সিপিএমের, ফের আক্রমণ কুণালের

ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন কুণাল ঘোষ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক থেকে এই আক্রমণ করা হল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক বক্তব্য রাখছেন। বাংলার শাসক দল তৃণমূল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন।

বিচারপতি যে বক্তব্য রাখছেন তা কি আদৌ বিচারপতির ভাষা? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Kunal Ghosh

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কীভাবে হল? সম্পত্তির খতিয়ান, তার উৎস প্রকাশ সে কি সামনে আনতে পারবেন? তিনি সকলের সামনে সেই সম্পত্তির পরিমাণ কি জানাতে পারবেন? এমনই প্রশ্ন করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্ন করছেন। বিষয়টি তিনি জানতে চান। এই কথাই বলেছিলেন বিচারপতি।

এই বক্তব্যের পরেই শুরু হয়ে গিয়েছিল ফের রাজনৈতিক জল্পনা। সন্দেশখালির ঘটনার পর থেকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরব হয়েছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক বক্তব্য রাখছেন তিনি। সোমবারের বক্তব্যের পরে এবার পাল্টা আসরে নামল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতিকে ফের চাঁচাছোলা আক্রমণ করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলছেন, তা কি আদৌ একজন বিচারপতির ভাষা? সেই প্রশ্ন তুলেছেন কুণাল। তাঁর মতে কন্ঠ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু তাঁর কথা বলার ভাষা বিজেপি ও সিপিএমের।

কুণাল প্রশ্ন করেছেন, এ কি বিচারপতির ভাষা? নাকি টুলের উপর দাঁড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য রাখা? মহামান্য বিচারপতির মামলার সঙ্গে, কোনও অর্ডারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কোনও পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্ক নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন। এমনই দাবি কুণাল ঘোষের।

কন্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু ভাষা আসলে সিপিএম ও বিজেপির। বিরোধীদের মতো কথা বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি আসলে কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমন খোঁচা মেরেছেন কুণাল।

বিচারপত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মাঝেমধ্যেই নিশানা করেছেন কুণাল ঘোষ। তবে সন্দেশখালির ঘটনার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রবল রুষ্ট। তিনি আক্রমণাত্মক মন্তব্য করেছেন সন্দেশখালির ঘটনায়। তারপর কুণাল ঘোষও একইভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে আক্রমণ করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+