সময়সীমা শুধু বাকি, কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলবে তৃণমূল, অভিষেকের কড়া হুঁশিয়ারি

উত্তরবঙ্গের রাজনীতির কেন্দ্রে উঠল নতুন সুর। কোচবিহারের রণসংকল্প সভা থেকে বিজেপিকে উৎখাতের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার মঞ্চ থেকেই তাঁর ঘোষণা "কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা এখন শুধু সময়ের অপেক্ষা।" বিজেপির বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি এদিনের সমাবেশকে তিনি বর্ণনা করলেন "বিজেপির বিসর্জনের শুভ সূচনা।"

সভার আগে মদনমোহন মন্দিরে পুজো দিতে যান অভিষেক। সেখান থেকেই রাজনৈতিক বার্তা "মানুষের কাছে পৌঁছনোর লড়াই শুরু হয়েছিল এখান থেকেই। আজ যে উদ্দীপনা দেখলাম, তাতে উত্তরবঙ্গ বিজেপি মুক্ত হওয়া সময়ের অপেক্ষা।" জেলা বাসীদের ভালবাসার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে অভিষেকের মন্তব্য "বাংলার ওপর ধারাবাহিক হামলা চালানো বহিরাগত জমিদারদের মানুষ আগামী দিনে তাদের ভাষাতেই জবাব দেবে।"

২০১৪ থেকে ২০২৪ এক দশকে বিজেপি নেতাদের দেওয়া নানা প্রতিশ্রুতি তুলে ধরে তাঁর অভিযোগ, ভোট মিটলেই কোচবিহারের কথা ভুলে যায় বিজেপি। নারায়ণী ব্যাটেলিয়ন থেকে মদনমোহন মন্দিরকে আন্তর্জাতিক মন্দিরের স্বীকৃতি কোনটিই বাস্তবায়িত হয়নি বলে দাবি তাঁর।

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুললেও রাজ্যের উন্নয়নের খতিয়ান সামনে আনলেন অভিষেক। তিনি জানান, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে রাজ্য সরকার সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে "তিন মাসের মধ্যেই রাস্তা তৈরি হয়ে যাবে।"

রেল, বিমানবন্দর ও ক্রীড়া অবকাঠামোর প্রতিশ্রুতিতে কেন্দ্রের 'অচলাবস্থা' নিয়েও কটাক্ষ করেন তিনি।

সভামঞ্চেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনে অভিষেকের অভিযোগ "প্রশ্নের কোনও জবাব দেননি। আমি বলেছি আপনি মনোনীত, আমি নির্বাচিত।"

সঙ্গে সবচেয়ে চমকে দেওয়া দৃশ্য ভোটার তালিকা থেকে 'মৃত' হিসাবে বাদ দেওয়া দশজন কোচবিহারের বাসিন্দাকে মঞ্চে তোলা। অভিষেকের তোপ "বিজেপির দালাল নির্বাচন কমিশন জীবিত মানুষকে মৃত ঘোষণা করে ভোটাধিকার কেড়ে নিচ্ছে।"

জনতার উদ্দেশ্যে প্রশ্ন "এঁদের দেখে মৃত মনে হচ্ছে?" তাঁর দাবি ভোটে অংশগ্রহণ ঠেকাতে বেছে বেছে নাম কাটা হয়েছে।

উত্তরবঙ্গের রাজনীতিতে বরাবরই কোচবিহারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মঙ্গলবারের সভা সেই সমীকরণে নতুন সুর যোগ করল আগামী দিনের রাজনীতির ইঙ্গিত কি এখানেই লুকিয়ে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+