নিছক মজা নাকি বড় ভাঙনের ইঙ্গিত, কুণালের টুইটে একঝাঁক বিজেপি নেতার তৃণ-যোগের পূর্বাভাস
নিছক মজা নাকি বড় ভাঙনের ইঙ্গিত, কুনালের টুইটে একঝাঁক বিজেপি নেতার তৃণ-যোগের পূর্বাভাস
দু'বারের বিজেপি এমপি বাবুল সুপ্রিয়কে দলে এনে বড় চমক দিয়েছে তৃণমূল৷ তারপর থেকেই তৃণমূল নেতারা বারবার বলে আসছেন 'আরও বড় চমক' বাকি আছে৷ আরও বড় বঙ্গ বিজেপি নেতাদের তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা৷ এমনকি গত চব্বিশ ঘন্টায় মোদীর কাছের লোক বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা তৈরি হয়েছে৷ যদিও অশোকবাবু সাংবাদিক সম্মেলন করে নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন৷ কিন্তু তাতে তৃণমূল নেতারা হতাশ হননি৷ বরং নতুন উদ্যমে তাঁরা প্রচার করে চলেছেন আরও বড় বিজেপি নেতা দল ছেড়ে তৃণমূলে আসতে চলেছে৷ বুধবার এরকমই একটি টুইট করে জল্পনা উসকে দিলেন তৃণৃমূল মুখপাত্র কুনাল ঘোষ৷

কী লিখেছেন কুনাল?
টুইটার কুনাল লিখেছেন, 'গতকাল বিজেপির যাঁরা বৈঠকে ছিলেন এবং যাঁদের সঙ্গে তাঁরা ফোনে কথা বলালেন, তাঁদের ধন্যবাদ। তাৎপর্যপূর্ণ, এঁরা কেউ তৃণমূল থেকে যাওয়া নন। সেই তালিকা আলাদা। তাড়াহুড়ো নেই। ক্যাপ্টেনের ফর্মুলা চলুক। এখন থেকে ওদের মঞ্চ দেখলে হাসি পাবে। চেনা চেনা লাগবে তো।' কুনালের এই পোস্টে যদিও বিজেপি সমর্থকরা আক্রমণ শানিয়েছেন৷ তবে এই টুইট শেয়ার করে আবারও দল ভাঙার আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে বিজেপি সমর্থকদের।

বঙ্গ-বিজেপিতে একাধিক নেতাকে নিয়ে জল্পনা!
একুশের ভোটের তিন চার মাস আগে প্রতি ২৪ ঘন্টায় একজন করে তৃণমূল নেতা-কর্মী বিজেপি জয়েন করছিলেন। ২রা মে এর পর ঠিক তার উলট পুরাণ শুরু হয়েছে৷ এখন মাঝেমাঝেই একজন করে পরিচিত মুখ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন। সম্প্রতি বিজেপির সমস্ত রকমের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়। এই একধিক ইস্তফা ও ছেড়ে যাওয়ার মুখে কুনালের টুইট নতুন করে যে বিজেপির অস্বস্তি বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

কুনালের টুইট থেকে যা উঠে আসে!
কুনালের টুইট বিশ্লেষণ করলে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ে 'তাৎপর্যপূর্ণ, এঁরা কেউ তৃণমূল থেকে যাওয়া নন।' অর্থাৎ তৃণমূল মুখপাত্রর টুইট যদি কোনওভাবে সত্যি হয় তাহলে নব্য নয় দলের আদি বিজেপি নেতা-কর্মীদের হারাবার সম্ভাবনা তৈরি হচ্ছে বিজেপির জন্য৷ পাশাপাশি কুনালের টুইটেই ইঙ্গিত রয়েছে এই বিজেপি নেতারা একা আসছেন না অন্য অনেককে সঙ্গে আনছেন এবং তাঁরা এখনই আসছেন দলে থেকে বিজেপির মিটিংয়ে উপস্থিত থেকে গেরুয়া শিবিরের রাজনৈতিক চালে যথেষ্ট ঘুন ধরিয়ে তবপই ঘাষফুল শিবিরে আসবেন৷ এতে যে বঙ্গ বিজেপির লড়াই আরও শক্ত হবে তা বলার অপেক্ষা রাখে না৷












Click it and Unblock the Notifications