'বিষাক্ত' স্যালাইন বিতর্ক, দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রীও! পাল্টা 'সাসপেনশনে'র দাবি জুনিয়র চিকিৎসকদের
Saline Case: প্রসূতি মৃত্যুর ঘটনায় কখনও দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যায় ভাবে সিনিয়র-জুনিয়ার মিলিয়ে যে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। এর বিরুদ্ধে ফের একবার পথে নামতে চলেছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। তাঁদের প্রশ্ন, ঘটনায় আড়াল করার চেষ্টা চলছে। এর আগেও একই ভাবে বাংলার একাধিক সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময় স্বাস্থ্য ভবনকে জানানো হয়।
কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। ফলে এই ঘটনার (Saline Case) দায় মুখ্যমন্ত্রী কোনও ভাবে এড়িয়ে যেতে পারে না বলে দাবি। শুধু তাই নয়, ঘটনায় মুখ্যমন্ত্রীরও সাসপেনশন দাবি করেন অভয়া আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাত।

তাঁর দাবি, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্যালাইনকাণ্ডে চিকিৎসকদের উপরেই দায় চাপাচ্ছে রাজ্য সরকার। এর বিরুদ্ধে ফের আন্দোলন হবে। আজ বৃহস্পতিবার রাতেই এই সংক্রান্ত মিটিং করা হবে। আলোচনা করেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি, যে সংস্থার স্যালাইন নিয়ে এত বিতর্ক সেই সংস্থার বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, প্রসূতি মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টকেও এদিন হাতিয়ার করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
তাঁদের দাবি, প্রসূতির মৃত্যুর ঘটনা যে ময়নাতদন্ত সামনে এসেছে সেখানে কোথাও বলা হয়নি চিকিৎসকদের অপারেশনে কোথাও সমস্যা ছিল। বরং বিষক্রিয়ার উল্লেখ আছে। ফলে ওষুধ কিংবা স্যালাইন থেকে সমস্যার উল্লেখ আছে বলেও দাবি। অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে আজ বৃহস্পতিবার সকালে হানা দেয় বিধাননগর পুলিশ।
চালানো হয় তল্লাশি। এই ঘটনার প্রতিবাদেও আজ আজ বৃহস্পতিবার সরব হন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, প্রতিহিংসা করা হচ্ছে। আরজি কর ইস্যুতে সামনে থেকে প্রতিবাদ করার জন্যেই পুলিশ দিয়ে হেনস্তা করা হচ্ছে। আগামীদিনে এর বিরুদ্ধেও জোর আন্দোলনের হুঁশিয়ারি। যদিও এই এদিন একাধিক ইস্যুকে সামনে রেখে আর জি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications